বিনোদন

শাহরুখের জন্মদিনে বাংলাদেশি ভক্তদের বিশেষ আয়োজন

শাহরুখের জন্মদিনে বাংলাদেশি ভক্তদের বিশেষ আয়োজন

বলিউড সুপারস্টার শাহরুখের জন্মদিন ২ নভেম্বর। শুধু ভারত নয়, এই তারকার জন্মদিন পালিত হয় বিশ্বব্যাপী! পৃথিবীময় ছড়িয়ে থাকা শাহরুখ ফ্যানরা দিনটি নিজেদের মত জাঁকজমকপূর্ণভাবে পালন করেন। এবারও হচ্ছে না ব্যতিক্রম। 

‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’র পক্ষে ফাহিম আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে জন্মদিন সেলিব্রেশন হবে। গত ১০ বছর ধরে শাহরুখের জন্মদিন সেলিব্রেশন করে আসছে এসআরকে ইউনিভার্স বাংলাদেশ। এবার সেলিব্রেশনের পাশাপাশি সন্ধ্যায় বড়পর্দায় ‘কিং’র টিজার দেখানো হবে। শাহরুখের জন্মদিন উপলক্ষে গত ৩ বছর ধরে পথশিশুদের একবেলা খাওয়ানো হয়। এবারও এমন আয়োজন থাকছে বলে জানান তারা।

এর আগে শাহরুখের পাঠান ও জওয়ান সাফটা চুক্তিতে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। দু-বারই ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ ধুমধাম আয়োজনে প্রিমিয়ার আয়োজন করেছিল। তবে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’ বাংলাদেশে মুক্তি পাবে সেই বিষয়ে কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ জানায়, যদি ‘কিং’ বাংলাদেশে মুক্তি পায় তবে তারা এবারও প্রিমিয়ার শো-এর আয়োজন করবে।

প্রতিবার বলিউড বাদশার জন্মদিনটি সিনেমা প্রেমিকদের কাছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর মুম্বাইয়ে শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে জমায়েত হন অগণিত ভক্ত। ঘণ্টার পর ঘণ্টা ব্যালকনির দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন তারা।

কখন শাহরুখ খান দেখা দেবেন, কখন সেই চেনা ভঙ্গিতে নিজেকে মেলে ধরবেন সকলের কাছে, এটা দেখার জন্যই অপেক্ষা করে থাকেন সকলে।

কিন্তু এবার আর জন্মদিনে দেখা পাওয়া যাবে না চিরচেনা সেই শাহরুখের। আর এই খবর পাওয়া মাত্রই মন খারাপ হয়েছে ভক্তদের! এবারের জন্মদিনে আর মুম্বাইয়ে থাকবেন না শাহরুখ খান। কোথায় যাচ্ছেন কিং খান? কেনই বা জন্মদিনে নিজের বাড়িতে থাকবেন না তিনি?

জানা গেছে, আগামী ডিসেম্বরে ‘কিং’ মুক্তির জন্য একটি বিশেষ গানের জন্য তিনি উড়ে যাচ্ছেন লন্ডনে। কিছুদিন আগেই মুম্বাইয়ের একটি স্টুডিওতে দীপিকার সঙ্গে সিনেমার একটি গানের শুটিং সেরেছেন তিনি। এবার দ্বিতীয় গানের জন্য উড়ে যাচ্ছেন বিদেশে।

তবে এই প্রথমবার নয়, গত দু’বছর ধরেই মান্নাতের বারান্দায় শাহরুখকে দেখতে পাওয়া যায় না। মান্নাত যেহেতু নতুনভাবে সংস্করণ হচ্ছে তাই তিনি আপাতত অন্য একটি বাড়িতে ভাড়া রয়েছেন। এই বাড়িতে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষেধ ছিল তাই শাহরুখের দেখা পাওয়া যায়নি বেশ কিছু সময় ধরে।

সূত্রের খবর অনুযায়ী, ছবি মুক্তির ঠিক আগেই ভক্তদের সঙ্গে একটি মেগা ইভেন্টের আয়োজন করবেন তিনি। সেখানে বসবে, খোলামেলা আড্ডা। গতকাল ছবির প্রথম পোস্টার মুক্তি পেয়েছে, যেখানে আগুনের সামনে ক্ষতবিক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকে দেখা যায় শাহরুখ খানকে। সংবাদবুলেটিন

এই ছবিতে শাহরুখ খান ছাড়া অভিনয় করছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, সুহানা খান সহ আরও অনেকে। তাই জন্মদিনে সকলকে নিরাশ করলেও বড়দিনে সকলের জন্য একটি বড় সারপ্রাইজ আনতে চলেছেন অভিনেতা।

বিষয়:এসআরকে ইউনিভার্স বাংলাদেশ শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…