স্পোর্টস

অলিম্পিক মশাল ছিনিয়ে নেয়ার চেষ্টা

অলিম্পিক মশাল ছিনিয়ে নেয়ার চেষ্টা

সামার অলিম্পিক আয়োজনে বিরোধীতাকারীদের একজনকে অলিম্পিক মশাল ছিনতাইয়ের চেষ্টার সময় আটক করেছে ব্রাজিলের পুলিশ। নিরাপত্তা বেষ্টনির মধ্যে থেকেই গুয়ারুলহুস শহরে বাহকের হাত থেকে মশাল ছিনিয়ে নিতে সচেষ্ট হয়েছিলো সে। আটককৃতের পরিচয় প্রকাশ করা হয়নি।

২০১৪’র ফুটবল বিশ্বকাপের মতো ২০১৬’র সামার অলিম্পিকস আয়োজন নিয়ে দেশের মানুষের একটি অংশের বিরোধিতার মুখে পড়েছে ব্রাজিল সরকার। জিকা ভাইরাসের হুমকির পাশপাশি অলিম্পিক আয়োজনের বিরোধীদের বাধা মোকাবেলায় হিমশিম খাচ্ছে আয়োজক রিও ডি জেনিইরোর কর্তৃপক্ষ।

মশাল দৌড়ের আনুষ্ঠানিকতায় সাও পাওলো থেকে আয়োজক নগরী রিও ডি জেনিইরোতে আনার পথে ছিনতাই চেষ্টার ঘটনাটি ঘটে।

৫ আগস্ট উদ্বোধনের আগের দিন অলিম্পিক মশাল রিও ডি জেনিইরো শহরে বহন করে নিয়ে যাওয়ার কথা।

বিষয়:রিও অলিম্পিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…