চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকে নিভে গেল বাংলাদেশের দিয়াও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০২১
- সেমি লিড, অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের অ্যারোব্যাটিক অ্যাথলেটের আঘাতের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমান সানার পর টোকিও অলিম্পিক যাত্রার ইতি ঘটল বাংলাদেশের আরেক আর্চার দিয়া সিদ্দিকীর। মেয়েদের রিকার্ভ এককে প্রথম রাউন্ডে টাইব্রেকে ৬-৫ সেট পয়েন্টে হেরে নিভে গেছে লাল-সবুজদের আশার দিয়া।

অলিম্পিকে বৃহস্পতিবার ১৭ বছর বয়সী দিয়া নেমেছিলেন প্রথম রাউন্ডের লড়াইয়ে। প্রতিপক্ষ ছিল বেলারুশের কারিনা দিওমিনস্কায়া। কঠিন পরীক্ষা দিতে হবে দিয়াকে, জানাই ছিল। সেটিতে পাশ করার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি।

প্রথম সেটে তিন শটে দিয়া আনেন ৬, ৯, ৮ বা মোট ২৩ পয়েন্ট। ২৬ বছর বয়সী দিওমিনস্কায়া প্রথম সেটে তিন শটে ৪, ৯, ৯ বা মোট ২২ পয়েন্ট তোলেন। এই সেট জেতেন দিয়া।

দ্বিতীয় সেটে দিয়া তোলেন ৯, ৭, ৯ বা মোট ২৫ পয়েন্ট। দিওমিনস্কায়া আনেন ৯, ৮, ৯ বা মোট ২৬ পয়েন্ট। সমতায় শেষ হয় এ সেট।

তৃতীয় সেটে দিয়া তোলেন ৭, ৯, ৯ বা ২৫ পয়েন্ট। দিওমিনস্কায়াও ২৫ পয়েন্ট আনেন ৯, ৮, ৮ শটে। এই সেটে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দুজনকে।

চতুর্থ সেটে দিওমিনস্কায়া তোলেন ৯, ৮, ১০ বা মোট ২৭ পয়েন্ট। দিয়া তিন শটে আনেন ১০, ৮, ৭ বা মোট ২৫ পয়েন্ট।

পঞ্চম সেটে দিওমিনস্কায়া তোলেন ৮, ৯, ৮ বা মোট ২৫ পয়েন্ট। বিপরীতে দিয়া আনেন ১০, ৮, ৯ বা মোট ২৫ পয়েন্ট।

পঞ্চম সেট শেষে দুজনের পয়েন্ট সমান ৫-৫ করে হলে খেলা গড়ায় টাইব্রেকে। সেখানে দিওমিনস্কায়া শট মারেন ১০ পয়েন্টের। দিয়া মারতে পারেন ৯ পয়েন্টের। তাতে টাইব্রেকারে শেষ ৩২-এর লড়াইয়ে হেরে যেতে হয় দিয়াকে।

দিয়া সিদ্দিকী গত শুক্রবার মেয়েদের রিকার্ভ এককের র‌্যাঙ্কিং রাউন্ডে নিজের সেরা স্কোর টপকে গিয়েছিলেন। মেয়েদের রিকার্ভ এককের র‌্যাঙ্কিং রাউন্ডে ৭২০ পয়েন্টের মধ্যে ৬৩৫ স্কোর তোলেন। ৬৪ প্রতিযোগীর মধ্যে হন ৩৬তম।

বিশ্ব আর্চারির স্বীকৃত প্রতিযোগিতায় তার সেরা স্কোর যেটি। আগের সেরাটি ছিল সুইজারল্যান্ডের লুসানে বসা আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় স্টেজে করা ৬৩৪।

ট্যাগ: অলিম্পিক-২০২১টোকিও অলিম্পিক-২০২১দিয়ারোমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পারমাণবিক অস্ত্রের সক্ষমতা বাড়াচ্ছে চীন

পরবর্তী

শাহরুখ-কাজল জুটিকে নিয়ে হিরানির চমক!

পরবর্তী
শাহরুখ খান, কাজল, ও অন্যান্য অভিনেতাদের হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখ-কাজল জুটিকে নিয়ে হিরানির চমক!

অ্যাভেঞ্জার টনি স্টার্কের চরিত্রের ছবি, আইরনম্যানের পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'আয়রনম্যান' হওয়ার প্রস্তাব ফিরিয়েছিলেন টম ক্রুজ

সর্বশেষ

রংপুরে ৪ হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাইকে জিজ্ঞাসাবাদ, মিলেছে ‘গুরুত্বপূর্ণ তথ্য’

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গরুর খামারে ঢুকল ১৫ ফুট লম্বা অজগর, তারপরে যা হল

আগস্ট ৩০, ২০২৬

মক্কায় ভিড়ের মধ্যে হিজাবে টান, আতঙ্কিত রাখির মুখে ‘আল্লাহু আকবর’

আগস্ট ৩০, ২০২৬

তিন ভবনের উদ্বোধন, বিইউপির ১৪ দলকে পুরস্কৃত করলেন সেনাপ্রধান

আগস্ট ৩০, ২০২৬

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT