ফুটবল

এই জায়গায় এখনও শীর্ষে মেসিই, বাকিরা কোথায়

এই জায়গায় এখনও শীর্ষে মেসিই, বাকিরা কোথায়

মেজর লিগ সকারে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের শীর্ষে রয়েছেন ইন্টার মিয়ামির লিওনেল মেসি। লিগে এখন ৫ জন ১০ মিলিয়ন ডলারের আয় পার করেছেন। বেতন বৃদ্ধির পাশাপাশি ক্লাবগুলোর খরচ এবং শীর্ষ তারকাদের পারিশ্রমিকের বিষয় প্রকাশ করা হয়েছে।

মেজর লিগে আয়ের ক্ষেত্রে এখনও অপ্রতিদ্বন্দ্বী মেসি। সর্বশেষ প্রকাশিত বেতনে তিনি লিগের সর্বোচ্চ উপার্জনকারী অবস্থান ধরে রেখেছেন। বেশ কয়েকজন তারকাও এখন ১০ মিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়ে গেছেন।

মেসির পারিশ্রমিক ২৮.৩৩ মিলিয়ন ডলার। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সর্বশেষ তথ্য, আর্জেন্টাইন মহাতারকার আয় এক বছর আগের ২০.৪৫ মিলিয়ন ডলার থেকে বেড়েছে। তবে অঙ্কটি কেবল তার খেলার চুক্তির অংশ। বাণিজ্যিক চুক্তি এবং ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিলে মোট বার্ষিক আয় প্রায় ৮০ মিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে।

বিশ্বকাপজয়ী মহাতারকাকে ঘিরে একটি শক্তিশালী দল গড়ার লক্ষ্যে ইন্টার মিয়ামি রেকর্ড ৫৯.৩৭ মিলিয়ন ডলার ব্যয় করেছে। মৌসুমের মাঝে কাসেমিরো যোগ দেয়ায় বিনিয়োগ আরও জোরদার হয়েছে। ক্লাবটি লিগের অন্য ২৯ দলের মধ্যে ২৫টির চেয়ে দ্বিগুণের বেশি অর্থ খেলোয়াড়দের বেতনে ব্যয় করেছে।

মিয়ামি যদিও মৌসুম শেষ করেছে ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় স্থানে। তাদের পেছনে ফেলেছে ‘সাপোর্টার্স শিল্ড’ জয়ী ন্যাশভিল এসসি, যাদের বেতনের বাজেট ২৪.৯৭ মিলিয়ন ডলার।

উত্তর আমেরিকায় এখন মেসিই একমাত্র খেলোয়াড় নন ১০ মিলিয়ন ডলার বা তার বেশি পারিশ্রমিক পাচ্ছেন। ১০ মিলিয়ন ডলার আয় করা খেলোয়াড়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে।

তালিকায় মেসির পরেই আছেন শিকাগো ফায়ারের ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কি, যার আয় ১৯.৫১ মিলিয়ন ডলার। অরল্যান্ডো সিটির আন্তোনে গ্রিজম্যান আছেন ১৩.৯৪ মিলিয়ন ডলারে তৃতীয় স্থানে। এলএএফসির সন হিউং মিন, যিনি ১১.২৫ মিলিয়ন ডলার আয় করছেন, আছেন চতুর্থ স্থানে। আটলান্টা ইউনাইটেডের ব্রিল এমবোলো ১০.৮১ মিলিয়ন ডলার আয় করে পাঁচে আছেন।

মোট বেতনের খরচের ক্ষেত্রেও মিয়ামির পরের অবস্থানে শিকাগো ফায়ার, যাদের বেতনের পেছনে ব্যয় ৪১.২৯ মিলিয়ন ডলার। আটলান্টা ইউনাইটেড, এলএ গ্যালাক্সি এবং এলএএফসি খুব কাছাকাছি অবস্থানে রয়েছে, যাদের প্রত্যেকেরই বেতনের খরচ ৩২ মিলিয়ন ডলারের বেশি।

সব খেলোয়াড়ের গড় পারিশ্রমিক বেড়ে ৭,৪৬,৯৩৬ ডলারে দাঁড়িয়েছে। এটি আগের বছরের তুলনায় ১৮% বেশি। বর্তমানে এমএলএস-এ ১৫০ জন খেলোয়াড় আছেন, যারা বছরে অন্তত ১ মিলিয়ন ডলার আয় করেন।

বিষয়:ইন্টার মিয়ামি লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…