চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিযোগ মিথ্যে হলে ৭ ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

নেইমারের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়েছে লিগ ওয়ান কর্তৃপক্ষ। মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে পিএসজির ব্রাজিলিয়ান তারকার সঙ্গে আসলেই বর্ণবিদ্বেষমূলক আচরণ করা হয়েছিল কিনা তা তদন্তে একটি কমিটি গঠন করেছে ফ্রেঞ্চ ফেডারেশন।

একইসঙ্গে অ্যাঞ্জেল ডি মারিয়া ও আলভারো গঞ্জালেসের মধ্যকার গোলমালের কারণও খতিয়ে দেখবে কমিটি। রোববারের ম্যাচে মার্শেইয়ের ডিফেন্ডার গঞ্জালেসের গায়ে থুথু ছিটিয়েছিলেন পিএসজি উইঙ্গার!

বুধবার এ নিয়ে আলোচনায় বসবে লিগের ডিসিপ্লিনারি কমিটি। সভায় ম্যাচের রিপোর্ট জমা দেবেন রেফারি জেরোমে ব্রিসার্ড। ফ্রেঞ্চ ফেডারেশনের নিয়ম অনুযায়ী তদন্ত নেইমারের বিপক্ষে গেলে ৭ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি।

Banglabid

অন্যদিকে, ব্রাজিলিয়ান তারকাকে ‘বানর’ বলেছেন এমন অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে আছেন মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেস।

নেইমারের সতীর্থ ডি মারিয়াও বিপদমুক্ত নন। আলভারোর গায়ে থুথু দেয়ার অপরাধে তাকে ৬ ম্যাচ নিষেধাজ্ঞা দিতে পারে ডিসিপ্লিনারি কমিটি।

গত রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে অপ্রীতিকর লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন পিএসজি ও মার্শেইয়ের খেলোয়াড়রা। ম্যাচে ৫টি লাল কার্ডসহ আরও ১২বার খেলোয়াড়দের হলুদ কার্ড দেখাতে হয়েছে রেফারিকে।

Reneta

ম্যাচে আলভারোর গায়ে হাত তোলার অভিযোগে লাল কার্ড দেখেছেন নেইমার, একই খেলোয়াড়কে থুথু ছিটিয়ে লাল কার্ড দেখেছেন ডি মারিয়া। মার্শেইয়ের কাছে ১-০ গোলে হেরে শেষ করেছে পিএসজি।

মাঠের লড়াই শেষে আলভারোকে ইনস্টাগ্রামে ধুয়ে দিয়েছেন নেইমার। মার্শেইয়ের খেলোয়াড়কে মুখে ঘুষি মারতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাকে। ম্যাচের রেফারিং নিয়েও হতাশা প্রকাশ করেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

‘আমাকে লাল কার্ডের শাস্তি দেয়া হয়েছে। কারণ, যে আমার ক্ষতি করেছে, তাকে আঘাত করতে চেয়েছিলাম। ভেবেছিলাম, আমি কিছু না করে মাঠ ছাড়তেই পারি না। কারণ বুঝতে পেরেছিলাম, দায়িত্বে থাকা লোকেরা কিছু করবে না, দেখবে না বা বিষয়টি উপেক্ষা করে যাবে।’

‘আমি কালো, একজন কালোর সন্তান এবং একজন কালোর নাতিও। আমি গর্বিত এবং নিজেকে কারও চেয়ে আলাদা চোখে দেখি না। গতকাল চেয়েছিলাম, ম্যাচের দায়িত্বে থাকা ব্যক্তিরা (রেফারি ও অন্য অফিসিয়াল) নিজেদের নিরপেক্ষ অবস্থান দেখাবেন এবং বোঝার চেষ্টা করবেন যে, কুসংস্কারাচ্ছন্ন মনোভাবের কোনো জায়গা নেই।’

নেইমার পাশে পাচ্ছেন পিএসজিকেও। ২৮ বছর বয়সী তারকাকে সমর্থন দিয়ে ক্লাবটি বিবৃতি দিয়ে বলেছে, ‘ক্লাব পরিষ্কার বলে দিচ্ছে যে সমাজ, ফুটবল কিংবা আমাদের জীবনে বর্ণবিদ্বেষের কোনো জায়গা নেই। সবাইকে বর্ণবৈষম্যের বিপক্ষে এক হয়ে দাঁড়াতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডি মারিয়ানেইমারপিএসজিমার্শেইলিড ওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ল

পরবর্তী

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বুধবার

পরবর্তী

বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন বুধবার

রপ্তানি বন্ধ থাকলেও বাজারে আছে আগের মজুত ভারতীয় পেঁয়াজ

পেঁয়াজের দাম একদিনেই বাড়ল ৪০ থেকে ৫০ টাকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT