ফুটবল

এল ক্ল্যাসিকোর আগে মরিনহোর যে পরিকল্পনা ফাঁস করলেন ডি মারিয়া

এল ক্ল্যাসিকোর আগে মরিনহোর যে পরিকল্পনা ফাঁস করলেন ডি মারিয়া

পেপ গার্দিওলার বার্সেলোনাকে থামানোর একমাত্র উপায় ছিল তাদের ওপর নির্মমভাবে চড়াও হওয়া। তৎকালীন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর এমন বিস্ফোরক কৌশলের কথা ফাঁস করেছেন ক্লাবটির সাবেক উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মরিনহোর সেই কৌশলের কথাই স্মরণ করেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন।

বার্সেলোনার বিপক্ষে ৫-০ ব্যবধানে হারের স্মৃতিচারণ করে ডি মারিয়া বলেন, ‘মরিনহো রিয়াল মাদ্রিদের প্রতিটি খেলোয়াড়ের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন, বার্সেলোনাকে হারানোর একমাত্র উপায় হল তাদের ওপর চড়াও হওয়া।’

ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদের ৫-০ ব্যবধানে হারের সেই ম্যাচের কথা মনে করে তিনি বলেন, ‘আমার মনে হয় না, অন্য কোনো ম্যাচে আমি বলকে এত কম স্পর্শ করেছি, যতটা করেছিলাম ক্যাম্প ন্যুতে সেই ৫-০ ব্যবধানের ম্যাচে। আমি তাদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছিলাম, কিন্তু আমি যেখানেই যাচ্ছিলাম, বল সেখানে থাকত না। এটা ছিল অবিশ্বাস্য।’

মাত্র ২০ দিনের ব্যবধানে কোপা দেল রে ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ সব ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল ও বার্সেলোনা। সেই স্মৃতিচারণ করে ডি মারিয়া বলেন, ‘জাতীয় দলে সবাই বন্ধু ছিল এবং তারা যেকোনো প্রতিপক্ষকেই সহজে হারিয়ে দিত, কিন্তু যখন তারা একে অপরের বিপক্ষে খেলত, তখন যেন তারা মারামারি বা হাতাহাতিতে জড়িয়ে পড়ত।’

২০১১ সালের কোপা দেল রে ফাইনালে নিজের জাতীয় দল সতীর্থ লিওনেল মেসিকে ফাউল করার কথা স্বীকার করে ডি মারিয়া বলেন, ‘আমি তার কাছে ক্ষমা চেয়েছিলাম, কিন্তু তাকে মাটিতে না ফেললে তাদের গোল করা থেকে আটকানো সম্ভব ছিল না।’

বিষয়:ডি মারিয়া বার্সেলোনা রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…