চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিধান থেকে মুছে যাক ‘ধর্ষণ’ শব্দটি

সুব্রত গাইন সুব্রত গাইন
৮:০৪ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

দেশব্যাপী চলমান ধর্ষণের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। অভিধান থেকে ‘ধর্ষণ’ শব্দটি মুছে যাক এই স্লোগানে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে মানববন্ধন থেকে তারা এ প্রতিবাদ জানান।

মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, ধর্ষণের প্রধান কারণ হচ্ছে নৈতিক অবক্ষয়। আজকের এ নৈতিক অবক্ষয় পরম্পরায় চলছে। আর দীর্ঘ সময় বিচারহীনতার সংস্কৃতির ফলে শিশু থেকে বয়স্ক নারীকেও ধর্ষণের শিকার হতে হচ্ছে। যদি আজ থেকে ১৫/২০ বছর আগে দেখা শুরু হতো দোষীরা বিচারের আওতায় আসছে কিনা? তাদের শাস্তি হচ্ছে কিনা? রাষ্ট্র যদি তা নিশ্চিত করতো তাহলে আজকের এ নৈতিক অবক্ষয় দেখতে হতো না।

বক্তারা আরও বলেন, রাষ্ট্র্র-পুলিশের কাছে দাবি করে এ বিষয়ে খুব একটা উপকার পাওয়া যাবে বলে মনে হয় না, রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে, দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়াগুলো পূরণ করবে। কিন্তু এ থেকে মুক্তি পেতে আমাদেরকে আগে সোচ্চার হতে হবে, আমাদের মানবিক মূল্যবোধ যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হচ্ছে, পশুত্ব দূর না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র ও পুলিশ ধর্ষণ বন্ধ করতে পারবে না। 

বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলী ইউনুস হৃদয়ের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, মাস্টার্সের শিক্ষার্থী মোল্লাহ মোহাম্মদ সাঈদ। মানববন্ধনে সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ বকুল, ড. মাহাবুবুর রহমান, নাজিয়াত হোসেন চৌধুরী, সহকারী অধ্যাপক দিল আফরোজা খাতুন, মাহাবুর রহমান ও আমেনা খাতুনসহ বিভাগের বিভিন্ন বর্ষের দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্ষণধর্ষণের প্রতিবাদমানববন্ধনরাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬

ঈশান কিষাণ ঝড়ে জিম্বাবুয়েকে টি-টুয়েন্টি সিরিজে হারাল ভারত

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বরগুনায় প্রবাসী তরুণের রহস্যজনক মৃত্যু

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT