চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনন্ত জলিল ও শিল্পী সমিতির মহতি উদ্যোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২০
বিনোদন
A A
পুরনো ছবি:

পুরনো ছবি:

মহামারি করোনার বিপজ্জনক এই সময়ে মহাসংকটে নিম্ন আয়ের মানুষ। চলচ্চিত্রের সঙ্গে জড়িতদের মধ্যেও আছেন বহু অসচ্ছল শিল্পী। তাদের কথা বিবেচনা করে আর্থিক সহায়তার হাত বাড়ালেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সহযোগিতায় এগিয়ে এল শিল্পী সমিতি। তাদের যৌথ উদ্যোগে শুক্রবার থেকে চলছে প্রয়োজনীয় দ্রব্যাদি, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ।

চ্যানেল আই অনলাইনকে শিল্পী সমিতির নেতা জায়েদ খান বলেন, শুক্রবার (২৭ মার্চ) বিকেল চারটা থেকে এফডিসিতে বেকার ও অস্বচ্ছল শিল্পীদেরকে আসতে বলা হয়েছে। যারা শিল্পী সমিতির সামনে উপস্থিত হচ্ছেন, করোনার এই সংকট সময়ে তাদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, মাস্ক ও হ্যান্ডওয়াশ দেয়া হচ্ছে।

একসঙ্গে এতো মানুষ জড়ো হওয়ার নিয়ম নেই, তাই এফডিসিতে সবাইকে আসতে মানা করা হয়েছে বলেও জানান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

কতোজন শিল্পীকে সহযোগিতা করা হচ্ছে? এমন প্রশ্নে জায়েদ বলেন, আমরা ২২০ জন থেকে ২৩০ জনের মতো অসচ্ছল শিল্পীদের একটি তালিকা করেছি। যারা শিল্পী সমিতির অফিসে আসছেন না, তালিকা দেখে তাদের ঘরে ঘরে গিয়ে দ্রব্যসামগ্রীর এই প্রণোদনা প্যাকেট পৌঁছে দেয়া হবে।

করোনাকালে অসহায় শিল্পীদের পাশে দাঁড়ানোর এই মহতি উদ্যোগের জন্য তিনি অনন্ত জলিল ও শিল্পী সমিতির সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে দ্রব্যসামগ্রী বিতরণের খবরটি জানিয়ে অনন্ত জলিল শুক্রবার সকালে তার ফেসবুকে লিখেন, ‘বেকার ও অসচ্ছল ২২০ জন শিল্পীর ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, মাস্ক ও হ্যান্ড ওয়াশ আমার ফ্যাক্টরির গাড়ি ও লোকজন দিয়ে ও শিল্পী সমিতির মিশা সওদাগর এবং জায়েদ খানের সার্বিক সহযোগিতায় আজকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিলএফডিসিকরোনামাস্কলিড বিনোদনশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT