কৃষি

অতিবৃষ্টিতে তলিয়ে গেছে কুড়িগ্রামের ৫শ’ হেক্টর বোরো জমি

অতিবৃষ্টিতে তলিয়ে গেছে কুড়িগ্রামের ৫শ’ হেক্টর বোরো জমি

প্রবল বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের রৌমারীতে পানি বেড়ে গিয়ে তলিয়ে গেছে বোরো ধান ক্ষেত।

পাহাড়ি ঢল ও গত ৩দিনের প্রবল বৃষ্টিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্ত ঘেঁষা জিঞ্জিরাম, ধরনী ও কালো নদীর দুপারের প্রায় ৫শ হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। ক্ষতির মুখে পড়েছেন গ্রামের কৃষকরা।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, উজানে প্রবল বৃষ্টি হওয়ায় জিঞ্জিরাম, ধরনী ও কালো নদীর পানি বেড়ে যাওয়ায় নদীর দুই তীরের ফসল তলিয়ে গেছে। তবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি।

পানি বাড়তে থাকায় বড়াইবাড়ী, চুলিয়ারচর, ঝাউবাড়ী, বারবান্দা, উত্তর বারবান্দা, দক্ষিণ বারবন্দা, কালোচর, চর ইজলামারী, বকবান্দা, খেওয়ারচর, আলগারচর, উত্তর আলগারচর, লালকুড়া গ্রামের নীচু এলাকায় পানি ঢুকে পড়ায় তলিয়ে যায় এসব এলাকার পাকা ও আধা পাকা বোরো ধান এবং মৌসুমী সবজি ক্ষেত।

বিষয়:অতিবৃষ্টি কুড়িগ্রাম বোরো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…