চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অডিশনেই বাদ আমির পুত্র জুনায়েদ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২০
বিনোদন
A A

শিগগির বলিউডে পা রাখতে যাচ্ছেন বলিউডের শীর্ষ তারকা আমির খানের পুত্র জুনায়েদ খান, এমনটাই বলছে ভারতীয় সংবাদমাধ্যম। শুধু তাই নয়, মালায়ালাম সিনেমা ‘ইশক’ এর হিন্দি রিমেক দিয়ে পর্দায় আসতে যাচ্ছেন জুনায়েদ, যার পরিচালনা করবেন নীরাজ পাণ্ডে এমনও গুঞ্জন উঠেছে।

তবে শেষমেষ জানা গেল অন্য তথ্য। একটি ঘনিষ্টসূত্রের বরাতে হিন্দুস্থান টাইমস বলছে, ‘ইশক’ সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হচ্ছে না জুনায়েদের। কারণ সিনেমাটিতে অভিনয়ের জন্য তাকে অডিশন দিতে হয়েছে, আর ছবিটির জন্য নির্বাচিত হননি তিনি।

সূত্রটি আরও জানিয়েছে, জুনায়েদ নিজে থেকে প্রচুর কাস্টিং ডিরেক্টরদের সাথে দেখা করেছেন এবং চলচ্চিত্রের জন্য একাধিক অডিশন দিয়েছিলেন। তবে তিনি এখনও কোন কিছুর জন্য নির্বাচিত হননি। এদিকে প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে থিয়েটার করছেন জুনায়েদ।

এর আগে  ২০১৭ সালে জার্মান নাট্যকার ব্রেখটের ‘মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন’ নামে মঞ্চনাটকে অভিনয় করেছিলেন জুনায়েদ। এছাড়াও তিনি মুম্বাইয়ের এইচ আর কলেজ থেকে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ‘আমেরিকান অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্ট’  থেকে মঞ্চে অভিনয়ের ওপর ডিগ্রি নিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অডিশনআমির খানজুনায়েদ খানবলিউডমালায়ালাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চলতি বছর দেশে ডেঙ্গুর প্রকোপ প্রায় ৯৯ ভাগ কম

পরবর্তী

প্রতি ৫৪ মিনিটে গোলের সঙ্গে জড়িয়ে সুয়ারেজ

পরবর্তী

প্রতি ৫৪ মিনিটে গোলের সঙ্গে জড়িয়ে সুয়ারেজ

ওবায়দুল কাদের

‘দেশের ইতিহাসে এমন ব্যর্থ বিরোধীদল কেউ দেখেনি’

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT