ক্রিকেট

বিনা টিকিটে খেলা দেখতে না পেরে শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টেস্ট ম্যাচে গ্যালারিতে দর্শক টানতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ করে দিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইউনিফর্ম পরিহিত থাকলে আর স্টুডেন্ট আইডি দেখালেই তারা প্রবেশ করতে পারতেন মাঠে। বাংলাদেশ ও সাউথ আফ্রিকার সিরিজে নিরাপত্তা কারণে আগের প্রথা থেকে সরে এসেছেন আয়োজকরা। এতে ক্ষোভ তৈরি হয়েছে শিক্ষার্থীদের মাঝে। স্টেডিয়াম গেটের সামনে ‘ভুয়া ভুয়া’ স্লোগান তুলে প্রতিবাদ জানিয়েছেন তারা।

মিরপুরে টেস্ট শুরুর আগে থেকেই স্টেডিয়ামের বাইরে দেখা গেছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‍্যাবের সঙ্গে আছেন সেনা সদস্যরাও। ৫ নম্বর গেটে বিনা টিকিটে খেলা দেখতে এসে ব্যর্থ হওয়া স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা ‘বিসিবি ভুয়া’ ‘বিসিবি ভুয়া’ বলে স্লোগান দেন।

এসময় হ্যান্ডমাইকে এক সেনা কর্মকর্তা ছাত্রছাত্রীর উদ্দেশ্য করে বলতে থাকেন, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা টিকিট ছাড়া খেলা দেখতে পারবে- এমন কোনো নির্দেশনা বিসিবি থেকে তাদের দেয়া হয়নি। টিকিট বুথে টিকিট আছে, খেলা দেখতে চাইলে টিকিট কিনে খেলা দেখা যাবে।

বিষয়:দর্শক প্রথম টেস্ট বাংলাদেশ-সাউথ আফ্রিকা মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…