চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই ক্ষতি পূরণ হওয়ার নয়: সন্ধ্যাকে হারিয়ে শোকস্তব্ধ তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A
বাংলাদেশের নারীদের বিভিন্ন বয়সের ও পেশার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার সন্ধ্যার পর কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ভারতীয় বাংলা গানের কালজয়ী গায়িকা গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৯০ বছর। শিল্পীর প্রয়াণে শোকবার্তা প্রকাশ করেছেন এপার-ওপার বাংলার গুণী ব্যক্তিত্ব।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা। হৈমন্তীর কথায়, ‘সন্ধ্যা মুখোপাধ্যায়কে হারিয়ে আমি শোকস্তব্ধ। মায়ের মতন ছিলেন আমার কাছে। আমি তার ভালবাসা পেয়েছি। আতিশয্য হারাব না। শূন্যতার সৃষ্টি হল। এই ক্ষতি পূরণ হওয়ার নয়।’

প্রতিদিনই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শরীরের খবর নিতেন মাধবী মুখোপাধ্যায়। শনিবার পর্যন্ত শিল্পীর খোঁজ খবর নিয়েছেন। শুনেছিলেন তিনি ভালো আছেন। রবিবার এবং সোমবার শুধু খবর নেওয়া হয়নি তার। তারপর এই সংবাদ। সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্রয়াণে পদ্মশ্রী পুরষ্কার নিয়ে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেছেন মাধবী মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘তার চলে যাওয়ার আগে যে পুরস্কার দেওয়া হল, যে ঘটনা ঘটল তার কি সত্যিই উচিত ছিল?’

টুইট করে সমবেদনা জানিয়েছেন বাংলার মহানায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি টুইটে লিখলেন, ‘নক্ষত্র পতন, ছন্দপতন… গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সকল কাছের মানুষের জন্য আমার আন্তরিক সমবেদনা রইলো।’

সন্ধ্যার মৃত্যুর খবরে শিল্পী ঊষা উত্থুপ বলেন, ‘আমরা ভেবেছিলাম উনি সুস্থ হয়ে যাবেন। তবে তা হল না। সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হল।’

সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণা সেনগুপ্ত প্রয়াত সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘ছোটবেলা থেকে যার কণ্ঠ হৃদয় স্পর্শ করেছে বার-বার, তিনি হলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এই পথ যদি না শেষ হয়’, ‘এ শুধু গানের দিন’, ‘ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা’… আরও কত কত ওনার গাওয়া আধুনিক বাংলা গান শুনে আমাদের বড় হয়ে ওঠা। সংগীত জগতের নক্ষত্রপতন ঘটলো আজ। ওনার আত্মার শান্তি কামনা করি। যেখানেই থাকবেন ভালো থাকবেন।’

নগর বাউল:

জয়া আহসান:

চঞ্চল চৌধুরী:

ট্যাগ: ঋতুপর্ণাপ্রসেনজিৎমাধবী মুখোপাধ্যায়লিড বিনোদনসন্ধ্যা মুখোপাধ্যায়হৈমন্তি শুক্লা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

পরবর্তী

পা দিয়ে লিখে জিপিএ ৫: অদম্য নারী তামান্না

পরবর্তী
দুজন নারী কথা বলছেন, একজন পা দিয়ে লিখে জিপিএ ৫ অর্জনকারী তামান্না. Channel i News - চ্যানেল আই নিউজ

পা দিয়ে লিখে জিপিএ ৫: অদম্য নারী তামান্না

বিখ্যাত সংগীতজ্ঞ বাপ্পি লাহিড়ীর ছবি, তিনি গানে পারদর্শী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ীর বিদায়

সর্বশেষ

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

আগস্ট ৩০, ২০২৬

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT