বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (ব্যাকো)-এর আসন্ন নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির এক সদস্য। ১৫ বছরের পথচলায় সংগঠনটির জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন জানিয়ে তিনি সদস্যদের আস্থা ও সমর্থন চেয়েছেন।
রোববার (৩০ আগস্ট) দেওয়া এক বার্তায় তিনি বলেন, ব্যাকো-এর সঙ্গে আমার পথচলা ১৫ বছরের। এই ১৫ বছরে আমি সবসময় চেষ্টা করেছি ব্যাকো-এর জন্য নিজেকে ১০০ শতাংশ দেওয়ার। এই সংগঠন শুধু আমার কাজের জায়গা নয়, আমার পরিচয়, আমার আবেগ এবং আমার দীর্ঘ পথচলার একটি গুরুত্বপূর্ণ অংশ।
তিনি বলেন, ব্যাকো থেকে পাওয়া সম্মান, ভালোবাসা ও বিশ্বাসের জন্য তিনি সবসময় কৃতজ্ঞ থাকবেন। সদস্যদের ভালোবাসা ও উৎসাহ থেকেই আসন্ন নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়ে ব্যাকো-কে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমার লক্ষ্য পরিষ্কার, ব্যাকো-কে আরও বেশি মেম্বার-সেন্ট্রিক এসোসিয়েশন হিসেবে গড়ে তোলা।
তিনি জানান, সদস্যদের প্রয়োজন, সুযোগ, ব্যবসায়িক উন্নয়ন এবং ভবিষ্যৎকে সংগঠনের কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রাখতে চান। তার মতে, সবাই একসঙ্গে কাজ করলে শুধু শক্তিশালী সংগঠন নয়, একটি শক্তিশালী ইন্ডাস্ট্রিও গড়ে তোলা সম্ভব।
বার্তার শেষে তিনি ব্যাকো-এর সদস্যদের ভালোবাসা, দোয়া ও সমর্থন কামনা করেন। তার নির্বাচনী প্রত্যয়ের স্লোগান হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘টুগেদার, লেট্’স বিল্ড আ স্ট্রংগার ব্যাকো। টুগেদার, লেট্’স টেক ব্যাকো টু দ্য নেক্সট লেভেল।









