ডিজিটাল শর্ট

পা দিয়ে লিখে জিপিএ ৫: অদম্য নারী তামান্না

একজন নারী পা দিয়ে লিখে জিপিএ ৫ অর্জনকারী তামান্নার সাথে কথা বলছেন, অন্যজন তার মা, তারা ঘরে বসে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

মেধাবী শিক্ষার্থী তামান্না আক্তার নূরার বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামে। জন্ম থেকেই তার দুটি হাত ও একটি পা নেই। জীবনযুদ্ধে জয়ী হওয়ার লক্ষ্য নিয়ে শারীরিক এই প্রতিবন্ধকতাকে জয় করে শৈশব থেকেই ভালো ফলাফল অর্জন করে আসছে তামান্না। পা দিয়ে লিখে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় তামান্না জিপিএ-৫ পেয়েছিলো। এইচএসসিতেও ভালো করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে সে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোটবোন শেখ রেহেনা তামান্নাকে সরাসরি ফোন করে তাঁর পাশে দাঁড়ানোর কথা বলেছেন।
 
তথ্য ও ভিডিওচিত্র: আকরামুজ্জামান
রিপোর্ট: রাজীব আহমেদ
বিষয়:তামান্না আক্তার নূরা মেধাবী শিক্ষার্থী যশোর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…