দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বাপ্পী লাহিড়ীর মৃত্যুতে উপমহাদেশের সঙ্গীত জগতে এক শূন্যতা সৃষ্টি হলো।
রাষ্ট্রপতি শিল্পী লাহিড়ীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ী মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।








