ডিজিটাল শর্ট

‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ীর বিদায়

বাপ্পি লাহিড়ী, জনপ্রিয় সংগীতজ্ঞ, গানে পারদর্শী, তার মৃত্যুতে শোক প্রকাশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও গায়ক বাপ্পি লাহিড়ী মারা গেছেন। বুধবার ভোরে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ডিস্কো কিং’ খ্যাত এই সঙ্গীতজ্ঞ। তার মৃত্যুতে শোকাহত সঙ্গীতাঙ্গন। অলোকেশ বাপ্পি লাহিড়ির জন্ম ১৯৫২ সালের ২৭ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে এক শাস্ত্রীয় সঙ্গীত পরিবারে। বাবা অপরেশ লাহিড়ী ছিলেন বাংলা সঙ্গীতের জনপ্রিয় গায়ক এবং মা বাঁশরী লাহিড়ী ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ও গায়িকা। অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া বাপ্পি লাহিড়ি একাধারে ছিলেন গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক।
 
প্রতিবেদক: আলীম আল রাজী
বিষয়:বাপ্পি লাহিড়ী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…