চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৬
বিনোদন
A A

‘থ্রি ইডিয়টস’ তৈরির সময় সোনম ওয়াংচুককে চিনতেন না, আমির খানের এমন বক্তব্যের জবাবে তাকে কটাক্ষ করেছেন সোনম ওয়াংচুক। আমিরের স্মৃতিশক্তি নিয়ে ইঙ্গিত করে তাকে নিজের অভিনীত ‘গজনি’ সিনেমার চরিত্রের সঙ্গে তুলনা করেছেন তিনি।

প্রখর গুপ্তকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান প্রসঙ্গে প্রশ্ন করা হলে সোনম বলেন, আমিরের সঙ্গে তার বিস্তারিতভাবে সাক্ষাৎ হয়েছিল। এমনকি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাদের সাক্ষাতের কথাও উল্লেখ করেন তিনি।

আমিরের বক্তব্য প্রসঙ্গে সোনম বলেন, ‘শুনেছি আমির নিজের চরিত্রের মধ্যে গভীরভাবে ঢুকে যান। হয়তো ‘গজনি’র চরিত্রে তিনি এতটাই ডুবে গিয়েছিলেন যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত ছিলেন এবং যেখানে আমি পুরস্কার পাচ্ছিলাম, সেটাও হয়তো ভুলে গিয়েছেন।’

‘গজনি’ সিনেমার যে চরিত্রটি স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশে ভুগত, সেই চরিত্রের প্রসঙ্গ টেনেই আমিরকে কটাক্ষ করেন সোনম। তার এই মন্তব্য এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

সোনম আরও বলেন, তিনি কখনো দাবি করেননি যে ‘থ্রি ইডিয়টস’ তার সরাসরি বায়োপিক। তবে কোনো ব্যক্তি বা ঘটনার ভাবনা থেকে প্রভাবিত হওয়াকেও ‘ইনফ্লুয়েন্স’ বলা হয় বলে মনে করেন তিনি।

তার দাবি, আমিরের সঙ্গে সাক্ষাতের সময় তিনি বেশ কিছু ধারণা ও আইডিয়া শেয়ার করেছিলেন। পরে নিজের টিমের সঙ্গে সেসব বিষয় নিয়ে আলোচনা করার সময় আমির হয়তো ভুলে গিয়েছিলেন যে ধারণাগুলো কোথা থেকে পেয়েছিলেন।

সোনমের ভাষ্য, আমিরের সঙ্গে তার কথোপকথন থেকে পাওয়া কিছু ধারণা পরে ‘থ্রি ইডিয়টস’-এর নির্মাণে কোনোভাবে ব্যবহার হয়ে থাকতে পারে। তবে পরিচালক বা সহলেখকেরা হয়তো জানতেন না, আমিরের দেওয়া কিছু পরামর্শের পেছনে তার সঙ্গে হওয়া সেই কথোপকথন ছিল।

এর আগে সোনম ওয়াংচুক অনশন করার সময় এক অনুষ্ঠানে আমির খানকে ‘থ্রি ইডিয়টস’ ও সোনমকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন আমির বলেছিলেন, অনেকেরই ভুল ধারণা রয়েছে যে ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবন অবলম্বনে তৈরি। ছবিটি নির্মাণের সময় তিনি সোনমকে চিনতেন না বলেও দাবি করেছিলেন আমির।

আমিরের সেই বক্তব্যের পর এবার সোনমের পাল্টা মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে ‘থ্রি ইডিয়টস’ ও তার সঙ্গে সিনেমাটির কথিত যোগসূত্রের বিষয়টি।

ট্যাগ: ‘থ্রি ইডিয়টস’আমির খানসোনম ওয়াংচুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় দলের ম্যানেজারের দায়িত্বে আমিরুল ইসলাম

পরবর্তী

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

পরবর্তী
ছবি: সংগৃহীত

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT