চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিব্বতে ভূমিধসে নদী অবরুদ্ধ হয়ে আরেকটি হ্রদের সৃষ্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিব্বতের একটি নদীতে ভূমিধসের কারণে নতুন করে পানি আটকে হ্রদের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। হিমবাহ ধস ও আকস্মিক বন্যায় নেপাল-চীন সীমান্তে ব্যাপক ধ্বংসযজ্ঞের কয়েক দিনের মধ্যেই নতুন এই পরিস্থিতি তৈরি হয়েছে।

রোববার ৩০ আগস্ট চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, বুধবার সৃষ্ট একটি হ্রদের প্রায় ২ দশমিক ৮ কিলোমিটার ভাটিতে ‘প্রুকপু চিয়াং ঝাংবু’ নদীতে একটি ভূমিধস শনাক্ত করেছে একটি নজরদারি ড্রোন। এতে নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে নতুন করে পানি জমে হ্রদের সৃষ্টি হয়েছে।

ভূমিধসের কারণে নদী বা ঝরনার প্রবাহ বন্ধ হয়ে গেলে সেখানে পানি জমে হ্রদ তৈরি হতে পারে। নতুন এই পরিস্থিতিতে আবার আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে বুধবার আকস্মিক বন্যা ও কাদাধসে নেপালের রাসুয়া জেলার সঙ্গে সংযুক্ত তিব্বতের কেরুং এলাকায় একটি হ্রদ তৈরি হয়েছিল। অতিরিক্ত পানি জমে হ্রদটি ভেঙে পড়লে বড় ধরনের বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

তবে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, আগের হ্রদটির পানি এখন কমতে শুরু করেছে এবং তা স্বাভাবিকভাবেই শুকিয়ে যাচ্ছে। শুক্রবার পাহাড় থেকে বরফ ও তুষার পড়ে হ্রদটি পানিতে পূর্ণ হয়ে যাওয়ার পর পানি উপচে পড়েছিল। এতে নেপালের ভাটিতে অবস্থিত ভোটেকোশী ও ত্রিশূল নদীর পানির প্রবাহও বেড়ে যায়।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় পরিস্থিতি দ্রুত বিশ্লেষণ করতে বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কেরুং বন্দরের উদ্ধারকর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

চীনা বিশেষজ্ঞরা হ্রদের পানির স্তর নিয়মিত পর্যবেক্ষণ করছেন। পানি আবার উপচে পড়ার লক্ষণ দেখা দিলে সতর্কবার্তা জারির ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

ট্যাগ: আকস্মিক বন্যানদী অবরুদ্ধনদীর প্রবাহভূমিধসহিমবাহ ধসহ্রদের সৃষ্টি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের দাবির জবাবে খোঁচা দিলেন সোনম ওয়াংচুক

পরবর্তী

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

পরবর্তী
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে আরও এক ব্যাংকে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা: জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আগস্ট ৩১, ২০২৬

ঢাবি শিক্ষিকা মোনামির ব্যক্তিগত তথ্য ফেসবুকে, থানায় জিডি

আগস্ট ৩১, ২০২৬

স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ: সার্জিও গোর

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT