বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ স্কোরার সাইয়েদুর রহমান ভূঁইয়া মারা গেছেন। রোববার ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫৬ বছর। অভিজ্ঞ স্কোরারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একজন অভিজ্ঞ টেস্ট স্কোরার হিসেবে সাইয়েদুর রহমান ভূঁইয়া দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এ পেশায় নিয়োজিত ছিলেন। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ২০১৩-১৪ মৌসুমে ‘বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন’র বর্ষসেরা স্কোরারের পুরস্কার জেতেন।
সাইয়েদুর রহমানের শোকগ্রস্ত পরিবারের প্রতি বিসিবি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানিয়েছে।









