বিনোদন

শনিবার দুপুরে শাকিব-অপুর ‘দাদীমা’

শনিবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে এফআই মানিকের ব্যবসাসফল ছবি ‘দাদীমা’

শাকিব, অপু ও দাদীমার নাটকের দৃশ্য, বাংলার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব, অপু ও দাদীমার নাটকের দৃশ্য, যেখানে তারা একসঙ্গে হাসছে ও মঞ্চে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমাগুলোর একটি ‘দাদীমা’। পারিবারিক গল্পে নির্মিত এই ছবিটি সেই সময় বক্স অফিসেও বেশ সাড়া ফেলে। তারকাবহুল এই ছবিটি আবারও দেখতে পারবেন ছোটপর্দার দর্শক।

শনিবার দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে ‘দাদীমা’। এফআই মানিক পরিচালিত ছবিটির প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। ব্যবসাসফল ছবিতে কেন্দ্রীয় চরিত্র ‘দাদীমা’ হিসেবে অভিনয় করেন আনোয়ারা।

দুই পরিবারের দ্বন্দ্ব নিয়ে ছবির গল্প। যে দুই পরিবারকে কোনোভাবেই মীমাংসার দিকে নিয়ে যাওয়া যায় না। বহুবার চেষ্টা করেও ব্যর্থ হন দাদীমা। কিন্তু এরইমধ্যে আকাশ খান ও প্রতিপক্ষ পরিবারের মেয়ে তাসমিনা সুলতানা প্রীতির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দা-কুমড়ো সম্পর্ক যে পরিবারের মধ্যে, সেই দুই পরিবারের দুই তরুণ তরুণীর প্রেমের সম্পর্কের কেমন পরিণতি হয়? কিংবা তাদের সম্পর্ক কি দুই পরিবারকে এক করতে কোনো ভূমিকা রাখবে?

এমন গল্পের এই ছবিতে আকাশ খানের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে এবং প্রীতির চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ডিপজল, খলিল উল্লাহ্ খান, রিনা খান, আলীরাজ, সুব্রত, মিশা সওদাগর, ওমর সানী, অরুণা বিশ্বাস, মারিয়া, ডন, সাত্তার, যুবরাজ, ইলিয়াস কোবরা, আফজাল শরীফ, নাদের চৌধুরী, এটিএম শামসুজ্জামান, শিশুশিল্পী দীঘি প্রমুখ।

বিষয়:অপু বিশ্বাস অরুণা বিশ্বাস আফজাল শরীফ আলীরাজ ইলিয়াস কোবরা এটিএম শামসুজ্জামান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…