চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাঁত কেলিয়ে হেসেছিলো মুজাহিদ

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৯:১৯ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৫
বাংলাদেশ
A A

লাখো শহীদের রক্তের বিনিময়ে যে জাতীয় পতাকা, সেই পতাকা উড়েছিলো ঘাতক মুজাহিদের বাড়িতে, গাড়িতে। জাতীয় পতাকাবাহী গাড়ি থেকে নেমে তিনি বলেছিলেন, বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই, একাত্তরে গৃহযুদ্ধ হয়েছিলো।

শুধু মুক্তিযুদ্ধের বিরোধিতা নয়, অনেক বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষের খুনি আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ২০০১ এর নির্বাচনের পর মন্ত্রীও হয়েছিলন। কিন্তু শেষ রক্ষা হচ্ছে না। চূড়ান্ত দিন গণনা শুরু হয়ে গেছে তার।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগী রাজাকার বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা ও আল বদর বাহিনীর প্রধান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের জন্ম ফরিদপুরে, ১৯৪৮ সালের ২ জানুয়ারি।

১৯৬৪ সালে মাধ্যমিক পাসের পর ফরিদপুর রাজেন্দ্র কলেজে ভর্তি হন তিনি। উচ্চমাধ্যমিকের ছাত্র অবস্থাতেই জামায়াতের তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘে যোগ দেন। ১৯৬৮ সালে তাকে সংগঠনের জেলা শাখার সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

ট্রাইব্যুনালে মুজাহিদের বিরুদ্ধে দেওয়া তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, ১৯৭১ সালে বাংলার মানুষের স্বাধীনতার সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে; সেই বছর জানুয়ারিতে ইসলামী ছাত্রসংঘের ঢাকা জেলা শাখার সভাপতি হন তিনি।

মুক্তিযুদ্ধ শুরুর পর জুলাই মাসে ‘পূর্ব-পাকিস্তান’ ইসলামী ছাত্র সংঘের সেক্রেটারি এবং পরবর্তিতে ‘প্রাদেশিক’ সভাপতির দায়িত্ব পান।

Reneta

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ইসলামী ছাত্রসংঘের সদস্যদের নিয়ে আল বদর বাহিনী গঠিত হওয়ার পর ৭১ সালের সেপ্টেম্বর পর্যন্ত এর নেতৃত্ব দেন ইসলামী ছাত্রসংঘের তখনকার সভাপতি ও পরে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী।

অক্টোবরে ওই বাহিনীর প্রধান হন মুজাহিদ। তার নেতৃত্বে আলবদর বাহিনী মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, অপহরণ, লুটপাটের মতো ব্যাপক মানবতাবিরোধী কর্মকাণ্ড চালায়।

এমনকি ১৬ ডিসেম্বর পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পণের প্রস্তুতির সময়ও বাহিনী নিয়ে আত্মসমর্পণ না করার সিদ্ধান্ত নেন মুজাহিদ।

একাত্তরের পর তিনি আত্মগোপনে চলে যান। ৭৫’র পর  বাংলাদেশে জামায়াত আবার সক্রিয় হলে জামায়াতের রাজনীতিতে যুক্ত হন মুজাহিদ। ১৯৮২ সালে কেন্দ্রীয় পরিষদের সদস্য হন।

১৯৮৯ থেকে পরবর্তি দুই মেয়াদে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল ছিলেন। এরপর ২০০০ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হন।

কোনো নির্বাচনে জয়ী হতে না পারলেও বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের সময়ে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পান আল বদর প্রধান। এছাড়াও বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন জামায়াতের মুখপত্র ‘দৈনিক সংগ্রাম’ এর পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে।

২০১৩ সালের ১৭ জুলাই বুদ্ধিজীবী হত্যায় সহযোগিতা ও পরিকল্পনা, সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনকে অপহরণ ও হত্যা এবং ফরিদপুরের বকচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা চালিয়ে হত্যা ও নির্যাতনের মতো অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২০১০ সালের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধে মুজাহিদকে গ্রেফতার দেখানো হয়। ওই বছরের ২৯ জুন তাকে গ্রেফতার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে।

এ আলবদর নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে বিচার শুরু হয় ২০১২ সালে ২১ জুন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাইব্যুনালমানবতাবিরধী অপরাধমুজাহিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনুশীলনে ঘাম ঝরালো টিম টাইগার্স

পরবর্তী

নগরীতে বর্ষা উৎসব

পরবর্তী

নগরীতে বর্ষা উৎসব

মানবতাবিরোধী অপরাধে সবচেয়ে কম সময়ে রায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT