চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

সাঈদ পান্থ সাঈদ পান্থ
৩:০৩ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২৬
জনপদ, বরিশাল
A A

পিরোজপুরের স্বরূপকাঠী নেছারাবাদ উপজেলার বিখ্যাত পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পানিতে পড়ে মো. মুহিন সরদার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি-কটুরাকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে। মুহিন বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ও গুঠিয়া গ্রামের সৌদি প্রবাসী মনির সরদারের ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুদের সূত্রে জানা গেছে, শনিবার বন্ধুদের সঙ্গে কুড়িয়ানা পেয়ারা বাগান পরিদর্শনে যান মুহিন। বিকেলে তারা ভাড়া করা ট্রলারে ঘুরছিলেন। চলন্ত ট্রলারটির সামনের অংশে বসে ছিলেন মুহিন।

ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করার সময় মুহিন হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে যান। তিনি পানিতে পড়ে যাওয়ার সাথে সাথেই ট্রলার থামিয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা উদ্ধারের জন্য পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আনন্দভ্রমণ মুহূর্তের মধ্যেই বন্ধুদের কান্না আর বিষাদে রূপ নেয়।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে ছুটে যায়। জানা গেছে, পেয়ারা বাগানে ঘুরতে এসে অসাবধানতাবশত ট্রলার থেকে পানিতে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া রাতে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে সন্তানকে হারিয়ে মুহিনের মায়ের কান্না-আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পরিবারে বইছে শোকের মাতম। পিতা মনির সরদার সৌদিআরব থেকে সোমবার দেশে ফেরার পরে মুহিনের জানাজা ও দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলেজছাত্রের মৃত্যুনেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সবরিশাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

পরবর্তী

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

পরবর্তী

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

শাহজালালের মাজার: স্বচ্ছতার বিতর্ক যখন সামাজিক নিগ্রহে রূপান্তর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান।

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান যা পাওয়া গেল

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT