চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবতাবিরোধী অপরাধে সবচেয়ে কম সময়ে রায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ১৫, জুন ২০১৫
বাংলাদেশ
A A

আপিল শুনানি থেকে রায় ঘোষণা; এর মধ্যে সময়ের ব্যবধান ৪৮ দিন। আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের মামলায় এ পর্যন্ত ঘোষিত রায়ের মধ্যে সবচেয়ে কম সময়ে ঘোষিত হলো জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের রায়।

এ মামলার আপিল শুনানি শুরু হয়েছিলো ২৯ এপ্রিল। গত ২৭ মে শুনানি শেষ হওয়ার দিনেই রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।

এর আগে জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মামলার ক্ষেত্রে শুনানি থেকে রায় ঘোষণা পর্যন্ত ১৭০ দিন সময় নিয়েছিলেন আপিল বিভাগ। কাদের মোল্লার আপিল শুনানি শুরু হয় ২০১৩ সালের ১লা এপ্রিল। আপিলের রায় ঘোষণা করা হয় ওই বছরের ১৭ সেপ্টেম্বর।

আরেক যুদ্ধাপরাধী জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিলের শুনানি থেকে রায় ঘোষণায় সময় লাগে ১৫২ দিন। ওই মামলার আপিল শুনানি ২০১৪ সালের ৫ জুন থেকে শুরু হয়ে একই বছরের ১৭ সেপ্টেম্বর শেষ হয়। অপেক্ষমান রাখার পর ওই বছরের ৩ নভেম্বর রায় ঘোষণা করেন আপিল বিভাগ।

আগের দু’টি মামলায় রায়ের জন্য অপেক্ষমান রাখা হলেও মুজাহিদের আপিল শুনানি শেষ হওয়ার পরপরই প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চে রায়ের তারিখ জানিয়ে দেন।

আপিল বিভাগে শুনানি শেষে রায়, পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং অন্যান্য প্রক্রিয়া শেষে ২০৬ দিনের মাথায় কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হয়। আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হয় আপিল বিভাগে শুনানি শেষ হওয়ার ১১০ দিনের মাথায়।

Reneta

কাদের মোল্লার মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আপিল বিভাগের দেওয়া রায়ের ৪৮ দিনের মাথায় ৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। পূর্ণাঙ্গ রায়ের ৭ দিনের মাথায় কার্য্কর হয় ফাঁসি। অর্থাৎ আপিল বিভাগে শুনানি শেষ হওয়ার ১১০ দিনের মাথায় কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়।

অন্যদিকে, কামারুজ্জামানের মামলায় ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয় ২০১৩ সালের ৯ মে। রায়ের ১০৭ দিনের মাথায় চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। রিভিউ আবেদন খারিজ হলে এর পূর্ণাঙ্গ রায়ের ৫৩ দিনের মাথায় ১২ এপ্রিল ফাঁসি কার্যকর হয়। অর্থাৎ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর হয়েছে আপিল বিভাগে শুনানি শেষ হওয়ার ২০৬ দিনের মাথায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী অপরাধমুজাহিদরাজাকার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নগরীতে বর্ষা উৎসব

পরবর্তী

স্বামী ও মায়ের কাছ থেকেই প্রেরণা: কেকা ফেরদৌসী

পরবর্তী

স্বামী ও মায়ের কাছ থেকেই প্রেরণা: কেকা ফেরদৌসী

আপিল বিভাগেও বদর প্রধানের ফাঁসি

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT