চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড জিম্বাবুয়ের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
জিম্বাবুয়ে ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বরেকর্ডের জন্য উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রহ ও সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ডটা ছিল নেপালের দখলে। গতবছর সেপ্টেম্বরে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল, সে ম্যাচেই ২৭৩ রানে জিতেছিল। এবার রেকর্ড দুটি ভেঙে নতুন ইতিহাস লিখেছে জিম্বাবুয়ে। গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান তুলেছে দেশটি, সেসঙ্গে জিতেছে ২৯০ রানে। যা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড।

২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান উপ-আঞ্চলিক বাছাইপর্বের ম্যাচে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে নেমে ১৪.৪ ওভারে গুটিয়ে যায় গাম্বিয়া।

নাইরোবির রুয়ারাকা স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটে নেমে গাম্বিয়া বোলারদের বিপক্ষে তাণ্ডব চালান দুই রোডেশিয়ান ওপেনার ব্রায়ান বেনেট ও মারুমানি। ২৬ বলে ৫০ রান করে ব্রেনেট ফিরলে ভাঙে ৯৮ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার মারুমানিও পেয়েছেন ফিফটির দেখা। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৯ বলে ৬২ রান।

তাণ্ডব চালানো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই দলীয় শতরান স্পর্শ করে জিম্বাবুয়ে। ৬ ওভার শেষে ১ উইকেটে ১০৩ রান করে তারা। তিনে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি ডিয়ন মেয়ার্স। ৫ বলে ১২ রান করে ফিরে যান।

চারে নামা সিকান্দার রাজা গাম্বিয়া বোলারদের উপর রীতিমতো টর্নেডো বইয়ে দেন। ৩৩ বলেই সেঞ্চুরির দেখা পান। যা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম। রাজার আগে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন নামিবিয়ার ইয়ান নিকোল লফটি–ইটন। ৭ চার ও ১৫ ছক্কায় ৪৩ বলে করেছেন ১৩৩ রান, অপরাজিতও থাকেন রাজা। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ব্যক্তিগত ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। শেষদিকে ফিফটি করেছেন ক্লাইভ মাদান্দেও। ১৭ বলে ৫৩ রানের অপ্রতিরোধ্য ইনিংস খেলেন।

জিম্বাবুয়ের একাধিক রেকর্ডের দিনে গাম্বিয়ারও একটি রেকর্ড হয়েছে। দলটির পেসার মুসা জোরবাতেহ ৪ ওভারে দিয়েছেন ৯৩ রান, যা আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে খরুচে বোলিং। আগে তা দখলে ছিল শ্রীলঙ্কার কাসুন রাজিথার। ২০১৯ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৭৫ রান দিয়েছিলেন লঙ্কান বোলার।

Reneta

হিমালয়সম রানতাড়ায় নেমে ব্যাট হাতেও বিধ্বস্ত হয় গাম্বিয়া। ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছিয়েছেন কেবল একজন, আন্দ্রে জার্জু ১২ বলে ১২ বলে অপরাজিত থাকেন। আর মি. এক্সট্রা থেকে ১৪ রান। শেষ পর্যন্ত ৫৪ রানে থামে তারা।

জিম্বাবুয়ের রিচার্ড এনগারাভা ও ব্র্যান্ডন মাভুতা তিনটি করে উইকেট নেন। ওয়েসলি মাধেভেরে নেন দুই উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাম্বিয়াজিম্বাবুয়েলিড স্পোর্টসসিকান্দার রাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT