আন্তর্জাতিক

নর্ডিক রাষ্ট্রপ্রধানদের সঙ্গে জেলেনস্কির বৈঠক

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের ছবি, ধ্বংসস্তূপ ও দগ্ধ কাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের ছবি, ধ্বংসস্তূপ ও দগ্ধ কাঠামো, আহত ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেন যুদ্ধের কৌশল নিয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে সিওল জানিয়েছে, উত্তর কোরিয়ার উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ইউক্রেনের ফ্রন্টলাইনে।

আইসল্যান্ডে শুরু হয়েছে ইউক্রেন-নর্ডিক সম্মেলন। সেখানে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্মেলনে জেলেনস্কি দুইটি বিষয়ের উপর জোর দিয়েছেন। শীত এগিয়ে আসছে। এই পরিস্থিতিতে যুদ্ধ বিধ্বস্ত এলাকায় সাধারণ মানুষকে কীভাবে ঠান্ডার সঙ্গে লড়াই করার জন্য সাহায্য করা হবে, তা নিয়ে নর্ডিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

আর আলোচনা হয়েছে ইউক্রেনের বিজয় কৌশল নিয়ে। বস্তুত, আগেই জেলেনস্কি এই বিজয় কৌশলের কথা ঘোষণা করেছিলেন। ইউক্রেনের দাবি, রাশিয়াকে হারিয়ে এই যুদ্ধে ইউক্রেন জয়লাভ করবে। সেই নিরিখে তারা একটি বিজয় কৌশল তৈরি করেছে। নর্ডিক নেতাদের সেই কৌশল বিস্তারিতভাবে জানিয়েছেন জেলেনল্কি।

এদিকে দক্ষিণ কোরিয়া সম্প্রতি জানিয়েছে, রাশিয়া উত্তর কোরিয়ার সেনাকে এই যুদ্ধে কাজে লাগাচ্ছে। অভিযোগ, উত্তর কোরিয়ার এক সেনা কর্মকর্তা ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে যুদ্ধ পরিচালনা করছেন। যদিও এই তথ্যের কোনো নির্দিষ্ট সূত্র এখনো পর্যন্ত মেলেনি।

সম্প্রতি জাতিসংঘ একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, আটক সেনা এবং বিরোধীদের উপর ভয়াবহ অত্যাচার চালানো হয় রাশিয়ার জেলে। দেশের ভিতর যারা রাশিয়ার বিরোধিতা করছে, তাদের সঙ্গেও একই কাজ করা হচ্ছে। মানবাধিকারের তোয়াক্কা না করে এই কাজ দিনের পরর দিন ধরে রাশিয়া চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের হিসেবে অনুযায়ী রাশিয়ায় এমন রাজনৈতিক বন্দির সংখ্যা অন্তত এক হাজার সাতশ। কিছুদিন আগেও এই সংখ্যাটি ছিল এক হাজার তিনশ। এছাড়াও বিরাট সংখ্যক ইউক্রেনের নাগরিককে রাশিয়া আটক করেছে। তার মধ্যে ইউক্রেনের সেনাও আছে। এদের উপর ভয়াবহ অত্যাচার চালানো হচ্ছে বলে জানা গেছে।

রাশিয়ায় তীব্র পুটিন বিরোধী মুখ ছিলেন নাভালনি। জেলে তার মৃত্যু হয়েছে। সম্প্রতি তার স্ত্রী একটি সাক্ষাৎকারে বলেছেন, তিনি জানেন না পুটিনকে কীভাবে হারানো সম্ভব, বা আদৌ সম্ভব কি না। বিশ্বনেতারাও জানেন না কীভাবে পুটিনকে সরানো সম্ভব। কিন্তু প্রতিদিন এই চেষ্টা চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন নাভালনির স্ত্রী।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।

বিষয়:ইউক্রেনজেলেনস্কির বৈঠকনর্ডিক রাষ্ট্রপ্রধানযুদ্ধরাশিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…