বিনোদন

আমেরিকায় ঢালিউড অ্যাওয়ার্ড শো’তে যাচ্ছেন জায়েদ!

জায়েদ সহ ঢালিউড অ্যাওয়ার্ড শো’তে অংশ নিবেন বাংলাদেশ মিডিয়ার ১৫ জন তারকাশিল্পী

জায়েদ আমেরিকায় ঢালিউড অ্যাওয়ার্ড শো’তে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জায়েদ আমেরিকায় ঢালিউড অ্যাওয়ার্ড শো’তে পারফর্ম করছেন, পটভূমিতে রঙিন লাইট ও নাচের দল।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতিবারের মতো এবারও আমেরিকায় বসতে যাচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ড শো। সেখানে অংশ নিতে যাচ্ছেন ঢাকাই সিনেমার ‘দাবাং’ খ্যাত চিত্রনায়ক জায়েদ খান।

চ্যানেল আই অনলাইনকে জায়েদ জানান, ঈদের আগেই তিনি যুক্তরাষ্ট্রে উদ্দেশে ঢাকা ছাড়বেন। বছর পাঁচেক আগে এই অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।

তিনি বলেন বলেন, আমি পারফর্ম করবো। পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে আমাকে অ্যাওয়ার্ড দেয়ার বিষয়টি জানানো হয়েছে।

২৫ জুন জ্যামাইকার আমাজুরা হলে অনুষ্ঠিত হবে প্রবাসীদের নিয়ে সাংস্কৃতিক আয়োজন। ১ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড শো।

এই আয়োজনটি করছেন টাইম মিউজিকের প্রেসিডেন্সি এন্ড সিইও আলমগীর খান আলম। তিনি জানান, বাংলাদেশ মিডিয়ার ১৫ জন তারকা শিল্পী এতে অংশগ্রহণ করবেন।

জায়েদ ছাড়াও আরও থাকবেন জেমস, তাহসান, চিরকুট ব্যান্ড, মোশারফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, পূজা চেরী, প্রতীক হাসান,  কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরা প্রমুখ।

বিষয়:কেয়া পায়েল চঞ্চল চৌধুরী জায়েদ খান জিয়াউল হক পলাশ জেমস তাহসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…