গেল শুক্রবার রাতে অপ্রীতিকর ঘটনার জেরে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তবে সিসিএল নিয়ে এখনো চলছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা যেমন হচ্ছে, তেমনি হাস্যরসেও মজেছে নেটিজেনদের বিরাট একটা অংশ। এবার এ নিয়ে কথা বললেন শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।






