চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিয়ারে সেরা শ্রম দেয়া ছবি নিয়ে আসছেন জায়েদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

২০০৮ সালের ঈদে ‘ভালোবাসা ভালোবাসা’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষিক্ত হয়েছিলেন জায়েদ খান। এই নায়কের ভাষ্য, পরে ৩০টির মতো ছবি মুক্তি পেয়েছে তার। তবে গত এক যুগে ঈদে ছবি আসেনি! জায়েদের ভাষ্য, প্রায় ১২ বছর পর আসন্ন রোজার ঈদে তার ছবি ‘সোনার চর’ মুক্তি পাবে।

এটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের ছবি। গল্পে দেখানো হয়েছে, ১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ ফিরে আসার সময়ের গল্প। এতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। তিনি বলেন, আমার ক্যারিয়ারে সবচেয়ে শ্রম দেয়া ছবি হচ্ছে ‘সোনার চর’।

“মাসের পর মাস চুল না কাটা, শীতে নদীতে সাঁতরে শুটিং করাসহ এই ছবির জন্য কত শ্রম দিয়েছি সেটা ‘সোনার চর’ দেখলে দর্শক বুঝতে পারবেন।”

Banglabid

এর আগে মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিতে অভিনয় করে অভিনেতা হিসেবে প্রশংসা পেয়েছিলেন জায়েদ। জায়েদ খানের বিশ্বাস, ‘অন্তর জ্বালা’র পর ‘সোনার চর’ এর মাধ্যমে নতুন এক জায়েদকে দর্শক দেখতে পাবেন। আর সিনেমাটি আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

“আমার ক্যারিয়ারে প্রথম ‘ভালোবাসা ভালোবাসা’ ঈদে মুক্তি পেয়েছিল। এ কারণে ঈদে ছবি মুক্তির ব্যাপারে আমার মধ্যে একটা থ্রিল তো কাজ করছেই। আমাদের দেশের দর্শক এখন ঈদে উৎসবে বেশি হলমুখী। সেই হিসেবে ঈদে ‘সোনার চর’ মুক্তি পেলে অনেক বেশি দর্শকের কাছে পৌঁছানো সম্ভব হবে।”

জাহিদ হোসেনের পরিচালনায় এতে অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমি, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম। ঈদে ‘সোনার চর’ মুক্তি উপলক্ষে বুধাবার সন্ধ্যায় ফিল্ম আর্কাইভে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে জায়েদের এ ছবির পোস্টার ও ট্রেলার উন্মোচন নিয়ে ঘোষণা আসবে।

Reneta

‘সোনার চর’ ছাড়াও আসন্ন ঈদে মুক্তির ঘোষণা দেয়া ছবিগুলোর মধ্যে রয়েছে রাজকুমার, ওমর, দেয়ালের দেশ, কাজল রেখা, চক্কর ৩০২, এশা মার্ডার এবং পটু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের ছবিঈদের সিনেমাএশা মার্ডারওমরকাজল রেখাচক্কর ৩০২জায়েদ খানদেয়ালের দেশপটুরাজকুমারলিড বিনোদনসোনার চর
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT