বিনোদন

জায়েদের গায়ে কেন কানাডিয়ান পুলিশের পোশাক?

জায়েদের গায়ে কেন কানাডিয়ান পুলিশের পোশাক?

কানাডিয়ান পুলিশের পোশাকে দেখা গেল চিত্রনায়ক জায়েদ খানকে। ছবিটি দেখে অনেকের মনেই প্রশ্ন, সত্যিই কি কানাডার পুলিশে যোগ দিয়েছেন এই অভিনেতা?

তবে বাস্তবের পুলিশ নয়, নতুন সিনেমায় কানাডিয়ান পুলিশের চরিত্রে অভিনয় করছেন তিনি।

‘ভায়োলেন্স’ নামের একটি সিনেমায় এমন চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে। এমনটা নিশ্চিত করেছেন তিনি নিজেই।

কানাডায় নির্মিতব্য এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা। ইতিমধ্যে দেশটিতে সিনেমাটির টানা শুটিং চলছে।

জায়েদ খানের দাবি, বাংলাদেশের কোনো নায়ক প্রথমবারের মতো সিনেমায় কানাডিয়ান পুলিশের চরিত্রে অভিনয় করছেন। অ্যাকশনধর্মী গল্পে নির্মিত সিনেমাটিতে জায়েদ খানের নতুন এই লুক দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

‘ভায়োলেন্স’ পরিচালনা করছেন কামাল হোসেন বাবর। সিনেমাটির প্রযোজক হিসেবে রয়েছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী। গেল আগস্টে কানাডায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়।

কানাডা ছাড়াও যুক্তরাষ্ট্রে একটানা শুটিংয়ের মধ্য দিয়েই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

বিষয়:কানাডা পুলিশ জায়েদ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…