কমনওয়েলথে পদক এনে দেয়া জাহিদ চলে গেলেন

তিনজন পুরুষের ছবি, একজনের ছবি সেলফি, অন্য দুজনের ছবি অফিস বা বাইরে।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য, কমনওয়েলথে প্রথম ব্রোঞ্জ পদকজয়ী জাহিদ মাহমুদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ক্রীড়া সংগঠক জাহিদ মাহমুদ ১৯৯১ সালের কমনওয়েলথ গেমসে যুব হ্যান্ডবল দলের অংশ ছিলেন। সেবার প্রথম ব্রোঞ্জ পদক অর্জন করে বাংলাদেশ। ক্যান্সার তাকে জীবনযুদ্ধে বেশিদূর আগাতে দেয়নি। মৃত্যুকালে জাহিদ স্ত্রী, দুই কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পদকজয়ী এ সাবেকের মৃত্যুতে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশন, হ্যান্ডবল কোচেস এসোসিয়েশনসহ হ্যান্ডবল পরিবারের সকল স্তরের সংগঠক, প্রশিক্ষক, রেফারি, খেলোয়াড় ও ক্রীড়ামোদী গভীর মর্মাহত হয়েছেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।






