চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানি এবারের বিশ্বকাপ জিতবে: পাকির আলী

জাহিদ রহমান জাহিদ রহমান
৫:২৪ অপরাহ্ণ ২৫, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

সেকেন্ড রাউন্ড এগিয়ে আসার সাথে সাথে বিশ্বকাপ রোমাঞ্চ বেশ জমে উঠতে শুরু করেছে। দ্বিতীয় রাউন্ড থেকেই শুরু হবে স্বপ্নভঙ্গের পালা। তখন প্রতি ম্যাচ ঘিরে থাকবে মহা উত্তেজনা। তবে শুরুতে এশিয়ার দলগুলো বেশ ভালো করার ইঙ্গিত দিলেও শেষদিকে এসে অনেকটা উল্টো চিত্র দেখা যাচ্ছে। এক জাপান ছাড়া এশিয়ার অন্য দেশগুলো সেভাবে উজ্জ্বীবিত ফুটবল উপহার দিতে পারেনি। শেষ ম্যাচে সাউথ কোরিয়ার সাউথ আফ্রিকার কাছে পরাজয় নিঃসন্দেহে এশিয়াবাসীর মন ভেঙে দিয়েছে। সাউথ কোরিয়ার পরাজয়ে সে দেশের একটি মন্তব্যে এমন যে, গ্রুপ সমীকরণে সাউথ কোরিয়া যদি প্রথমপর্বেই বিদায় নেয় তাহলে বিশ্বকাপে তাদের অনুপস্থিতি খুব বেশি মানুষ অনুভব করবে বলে মনে হয় না। গ্রুপের শেষ লড়াইয়ে ড্র করতে পারলে সাউথ কোরিয়া দ্বিতীয় রাউন্ডে চলে যেত। কিন্ত পরাজিত হওয়ার কারণে পরিস্থিতি সব জটিল হয়ে গেছে।

সাউথ কোরিয়ার পরাজয়ে ভীষণ দুঃখ পেয়েছেন আশির দশকে ঢাকার মাঠের জনপ্রিয় ফুটবলার পাকির আলী। বললেন, ‘সাউথ কোরিয়া গত দুম্যাচ যেভাবে খেলেছে আজ সেভাবে খেলতে পারেনি। তারই ফলাফল তারা পেয়েছে। অথচ শুরুতে তারা দারুণ সম্ভাবনা তৈরি করেছিল। শ্রীলঙ্কার পাকির আলী সেই ‘৮১ সাল থেকে ‘৯০ পর্যন্ত একটানা আবাহনীর রক্ষণভাগের অন্যতম সারথী ছিলেন। পরে খেলোয়াড়ি জীবন শেষে তিনি দীর্ঘদিন পিডাব্লিউডি, আবাহনী, মোহামেডান এবং শেখ জামাল ক্লাবে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাকির আলীর কাছে বাংলাদেশ সবসময়ই ‘সেকেন্ড হোম’। তার স্মৃতিতে বাংলাদেশ এক প্রিয় নাম।

ঢাকার মাঠের সাবেক এই জনপ্রিয় ফুটবলার বরাবরই ব্রাজিলের সমর্থক। কিন্তু তার প্রিয় দল ব্রাজিল নয়, চ্যাস্পিয়নশিপের লড়াইয়ে তিনি সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন জার্মানিকে। পাকির আলীর বিশ্বাস এবার জার্মানি বিশ্বকাপ ট্রফি নিয়ে যাবে। এবারের বিশ্বকাপে জার্মানি গ্রুপ ‘ই’তে। এই গ্রুপে তিন প্রতিপক্ষ কুরাসাও, আইভরি কোস্ট এবং ইকুয়েডর। বলা যায় সেই অর্থে খুব শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এই গ্রুপে নেই। ফলে এখন পর্যন্ত বড় ধরনের অগ্নিপরীক্ষায়ও অবতীর্ণ হতে হয়নি। প্রথম ম্যাচে বিশ্বকাপের সবচেয়ে ছোট্ট দেশ কুরাসাওকে জার্মানি ৭-১ গোলে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে পরাজিত করে। আজ রাত ২টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে জার্মানি। গ্রুপে সেই অর্থে শক্তিশালী দলের মুখোমুখি না হলেও খেলার ধরনে পাকির আলী মনে করেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটি দলের মাঝে যে সব সামর্থ্য ও রসদ থাকা দরকার তার সবই আছে জার্মান দলে।

Banglabid

পাকির আলির মতে, জার্মানির খেলোয়াড়দের ফিটনেস ভালো। সেকেন্ড লাইন থেকে উঠে এসে তারা গোল করতে পারছে। বল পজিশন, ওভারল্যাপ সবখানেই ভালো করছে। প্রতিপক্ষের ডিফেন্সকে তছনছ করার ক্ষমতা দেথাতে সক্ষম হচ্ছে। তিনি আরও বলেন, ‘এক কথায় দলটা ব্যালান্সড এবং কম্বিনেশন চমৎকার। ফলে এই দলের ফাইটিং স্পিরিটটা চোখে পড়ছে। আর এ কারণেই মনে হচ্ছে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার তারা। হয়ত তাদের ঘরেই শিরোপা যাবে।’

পাকির আলী আজীবন ব্রাজিলের সমর্থক হলেও এখন পর্যন্ত ব্রাজিলের উপর আস্থা রাখতে পারছেন না। আজ স্কটল্যান্ডের সাথে ব্রাজিলের ৩-০ জয় আনন্দদায়ক হলেও তিনি ব্রাজিলিয়ান ফুটবলের স্পিরিটটা দেখতে পাচ্ছেন না। ফলে ব্রাজিলকে নিয়ে আশাবাদ ব্যক্ত করতে দ্বিধাগ্রস্ত। পাকির আলী বললেন ‘ব্রাজিল টিমটাতে অনেক ধরনের গ্যাপ চোখে পড়ছে। তবে স্কটল্যান্ডের সাথে খেলায় তারা আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী ও নান্দনিক ছিল। হয়ত সামনে তারা আরও ভালো খেলবে। নেইমার শেষমেশ মাঠে নামতে পেরেছে, এটাও সুখবর। ব্রাজিল ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। এখন দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষ কে সেটাও দেখার বিষয়।’

পাকির আলী খেলোয়াডি জীবনে ভীষণরকম পছন্দ করতেন কিংবদন্তি ফুটবলার ফ্রেঞ্জ বেকনবাওয়ারকে। এখনও প্রয়াত বেকনবাওয়ারকেই আদর্শ বলে মানেন। এই বিশ্বকাপে আর্জেন্টিনার মেসিকে তিনি অন্যগ্রহের একজন মানুষ হিসেবেই দেখছেন। মেসির খেলার ধরনটাতে তিনি ভীষণ মুগ্ধ। বললেন, ‘গোলমুখে মেসি দুরন্ত দুর্বার। অসম্ভব ফিনিশিং তার। এত ভালো খেলছে যা কল্পনার বাইরে। এই বয়সে মেসি সত্যিই অনবদ্য এবং দারুণ।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীআর্জেন্টিনাজার্মানিজাহিদটাচ লাইনপাকির আলীফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলমোহামেডানলিড স্পোর্টসশেখ জামালসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin

সর্বশেষ

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর

আগস্ট ১৫, ২০২৬

ডক্টর ডুমের আগমন: ফিরে যেতে হবে এন্ডগেমে

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পে স্কেল বিষয়ে শঙ্কা প্রকাশ করে নতুন দাবি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের জরুরি ‘নতুন উদ্যোগ’

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT