বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত

নরেন্দ্র মোদি ও প্রধান উপদেষ্টার বৈঠক, দুই দেশের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠক অনুষ্ঠিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির এটিই প্রথম বৈঠক। কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কথা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত

এরআগে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।

২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বিষয়:ড. মুহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…