বিনোদন

ইউটিউব ট্রেন্ডিংয়েও শীর্ষে ‘পুনর্জন্ম ২’

অভিনেতা আফরান নিশো সিনেমার দৃশ্যে contemplative mood. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা আফরান নিশো ‘পুনর্জন্ম ২’ সিনেমার একটি দৃশ্যে দেখা যাচ্ছে, যা ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনলাইন ভিডিও-শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে শীর্ষস্থানে আছে ভিকি জাহেদ পরিচালিত বহুল আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুনর্জন্ম ২’।

চ্যানেল আইয়ের এই স্বল্পদৈর্ঘ্যতে জুটি বেধে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবীন।

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর রাতে সম্প্রচারের পর চ্যানেল আই প্রাইমের ইউটিউবে প্রকাশিত হয় ‘পুনর্জন্ম ২’। এরপর থেকেই হাজার দর্শকের প্রশংসা। এবার এটি ইউটিউব ট্রেন্ডিংয়েও শীর্ষস্থান দখল করলো।

সিক্যুয়ালে নির্মিত যে কোনো নাটক বা সিনেমা আলোচিত হয় না, এমন অভিযোগ দর্শকের পুরনো। প্রথম কিস্তি টপকানো প্রোডাকশন খুবই কম দেখা যায়। তবে ব্যতিক্রম দেখালেন নির্মাতা ভিকি জাহেদ। ‘পুনর্জন্ম’র সিক্যুয়াল নির্মাণ করে হাতেনাতে প্রমাণ দিলেন এই তরুণ নির্মাতা।

সিক্যুয়াল বানিয়েও হিট করানো যায়। প্রচারের ৫ দিনের মধ্যে নিশো-মেহজাবীন অভিনীত ‘পুনর্জন্ম ২’ ইউটিউব থেকে এখন পর্যন্ত দেখেছেন প্রায় আড়াই মিলিয়নের মতো দর্শক।

আত্মবিশ্বাস থেকে নির্মাতা ভিকি পরের কিস্তি নির্মাণেরও ঘোষণা দিয়েছেন আগেই। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত ‘পুনর্জন্ম ২’ দেখে মুগ্ধ দর্শক।

গেল জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। প্রথম কিস্তির মতোই এবারও আফরান নিশো-মেহজাবীন ছাড়া অভিনয় করেছেন নওশাবা, শাহেদ আলী, মুকুল সিরাজ প্রমুখ। বিশেষ চমক হিসেবে এতে আরও দেখা গেছে অভিনেতা খায়রুল বাসারকে।

বিষয়:আফরান নিশো ইউটিউব খায়রুল বাসার চ্যানেল আই ট্রেন্ডিং নওশাবা আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…