চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবদল নেতার গুলিতে যুবক নিহতের অভিযোগ

সুমন রায় সুমন রায়
৪:৪২ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীতে ডিস ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্যের জেরে যুবদল নেতার ছোঁড়া গুলিতে মনজুর মিয়া (২২) নামের একজন যুবক নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন মেহেরপাড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি বখতিয়ার হোসেন (৪৫)।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে নরসিংদী সদর উপজেলার শেখেরচর-বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনজুর মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি চাকরির পাশাপাশি বখতিয়ারের সঙ্গে পার্টটাইম ডিস ও ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ করতেন। আহত বখতিয়ার মেহেরপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি ইফতেখার আলম বাবলার ছোট ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় ডিস, ইন্টারনেট ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও একই ইউনিয়নের যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে তিন দিন আগে ইফতেখারের ছোট ভাই জ্যোতিকে মারধর করে আকরাম ও তার সহযোগীরা।

এই ঘটনায় আহত বখতিয়ার হোসেন বলেন, রাতে একজন গ্রাহকের ইন্টারনেট সংযোগের কাজ করছিলেন মনজুর। আমি বাজারে বেডশিটের কাপড় কিনতে এসেছিলাম। এসময় মনজুর আমাকে দেখে বলেন, ‘আপনিও আসছেন নাকি?’ ওই সময় আকরামসহ পাঁচ-ছয়জন লোক আসে। আমাকে দেখেই আকরাম বলে উঠে, ‘পাইছিরে’। এই বলে গুলি ছুঁড়তে থাকে।

তিনি বলেন, এসময় আমার বাম হাতের আঙুলে গুলি লাগে। আমি মনে করেছি ভয়ভীতি দেখাচ্ছে। ওই সময়ই মনজুরের পেটে গুলি লাগে। পরে আশপাশের মানুষ এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আমাকে ও মনজুরকে প্রথমে মাধবদীর প্রাইম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে সদর হাসপাতালে নেওয়ার পথে মনজুর মারা যান।

পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, আমরা এখন পর্যন্ত কোনো আলামত পাইনি। ঘটনাস্থল থেকে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুবদল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT