বাংলাদেশ

গোপালগঞ্জের হাসপাতালে হামলা যুদ্ধাপরাধের শামিল: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

গোপালগঞ্জের হাসপাতালে হামলা যুদ্ধাপরাধের শামিল: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

ছবি : সংগৃহীত।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোপালগঞ্জের একটি হাসপাতালে রামদা ও কুড়াল হাতে মহড়া দিয়ে হামলা ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুকে পোস্টে সুজন মাহমুদ বলেন, গাজার মতো যুদ্ধক্ষেত্রে হাসপাতালে হামলার ঘটনা দেখা গেছে। আওয়ামী লীগও কি সেই পথে এগোতে চাইছে? এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। তার ভাষ্য, ইতোমধ্যে তারা সেই অপরাধ করে ফেলেছে।

পোস্টে তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন এবং ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলে এ সুরক্ষার বিধান রয়েছে। এ ছাড়া রোম সংবিধির ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানে ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সুজন মাহমুদের ফেসবুক পোস্ট।
সুজন মাহমুদের ফেসবুক পোস্ট।

পোস্টে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব উল্লেখ করেন, হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুতর। হাসপাতালে হামলা রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিপন্ন করতে পারে।

এমন ঘটনায় দায়ীদের শনাক্ত, নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি উঠেছে বলেও পোস্টে মন্তব্য করেন সুজন মাহমুদ।

বিষয়:অগ্নিসংযোগ আওয়ামী লীগ আন্তর্জাতিক মানবিক আইন গোপালগঞ্জ হাসপাতালে রামদা ও কুড়াল হাতে মহড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…