জনপদ

রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে যুবক খুন

খুনের ঘটনায় হাতে ধারালো অস্ত্র ও রক্তের দাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি হাতে ধারালো অস্ত্র দিয়ে অন্য হাতে আঘাতের চিত্র, রক্তের দাগ সহ, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাঙ্গামাটিতে ছুরিকাঘাত করে রাব্বী নামের (২৮) এক যুবককে হত্যা করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এই হত্যাকান্ড ঘটে। এই সময় ঘটনা দেখে ফেলায় মার্কেটের দায়োরান আমীর আলীকেও ছুরির আঘাতে হত্যার চেষ্ঠা করেছে ঘাতক।

গুরুতর আমির আলী বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত যুবক এজাজুল হক রাব্বী বনরূপাস্থ বিএম মার্কেটের ব্যবসায়ী মোজাম্মেল হকের ছোট ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহতের বুকের বাম পাশে একটি বড় আঘাত ও একটি ছোট আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ছুরির আঘাতেই প্রচন্ড রক্ত ক্ষরণে যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

 

বিষয়:যুবক খুন রাঙ্গামাটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…