জনপদ

মাগুরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

বজ্রপাতের সময় আকাশে আলো ও বজ্রপাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বজ্রপাতে যুবকের মৃত্যুর খবরের সময় আকাশে বজ্রপাত ও আলো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাগুরায় বজ্রপাতে তামিম মোল্লা (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার ৩০ জুন বিকেলে সদর উপজেলার চন্দ্র প্রতাপ গ্রামের পূর্ববাড়িয়ালা ফসলের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানান, বিকেলে বৃষ্টি শুরু হলে তামিম ফসলের মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফিরে আসার পথে বজ্রাঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে নিয়ে গিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানায় অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেহেদী রাসেল বলেন, বিকেল থেকে গোটা জেলার আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রচণ্ডভাবে বিদ্যুৎ ঝলকানি শুরু হয়। প্রায় এক ঘণ্টা পর্যন্ত বৃষ্টি হতে থাকে।   সেসময় চন্দ্র প্রতাপ গ্রামের এক যুবক বজ্রপাতে মারা গেছেন।

বিষয়:বজ্রপাত মাগুরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…