জনপদ

টাঙ্গাইলে সাপের কামড়ে যুবকের মৃত্যু

সাপের কামড়ে যুবকের মৃত্যু, আহত যুবক হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার সাপের কামড়ের চিকিৎসা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টাঙ্গাইলের মির্জাপুরে বিষধর সাপের কামড়ে মো. আশিক মিয়া (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ৭ জুলাই সকালে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আশিক মিয়া উপজেলার উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী পশ্চিমপাড়া গ্রামের মৃত শাকিল খানের ছেলে।

নিহত আশিকের খালু বিল্লাল হোসেন বলেন, রাত ১০টার দিকে আশিক গোয়াল ঘরের গরু দেখতে গেলে একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে রাত ১১টার দিকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বিষধর সাপটিকে স্থানীয়রা মেরে ফেলে। সাপটি গোখরা বলে তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, কিছু পরিক্ষা-নিরীক্ষা করার পর বিষক্রিয়ার লক্ষণ দেখতে না পাওয়ায় আমরা তাকে কিছু সময় পর্যবেক্ষণে রাখার কথা বলেছিলাম। পরে তারা অন্য কোথাও চিকিৎসার জন্য রোগীকে নিয়ে চলে যায়।

বিষয়:টাঙ্গাইল যুবকের মৃত্যু সাপে কামড় সাপের কামড়ে মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…