চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক যুবক

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
৫:০৫ অপরাহ্ণ ১৯, জুন ২০২৩
শিক্ষা
A A
জাবি ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক যুবক, পুলিশি হেফাজতে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ হাজার টাকার চুক্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে সোহেল রানা (২৮) নামের এক যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ৩য় শিফট চলাকালে বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।

সোহেল রানা নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী হিসেবে দাবি করেছেন। তার বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলায়। সোহেলের পিতার নাম সোহাগ আলি ও মাতার নাম আমেনা বেগম।

Banglabid

মো. নাজমুল হক নামের এক শিক্ষার্থীর হয়ে ৩০ হাজার টাকার চুক্তিতে ‘বি’ ইউনিট ও গতকালের ‘সি’ ইউনিটেও পরীক্ষা দিয়েছেন বলে চ্যানেল আইকে জানান আটককৃত সোহেল।

তিনি বলেন, আমি এর আগে কখনও কোথাও প্রক্সি দেইনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে চাকরির প্রস্তুতি নিচ্ছি। ৩০ হাজার টাকার চুক্তিতে আমার এলাকার এক স্থানীয় বড় ভাই ইমনের মাধ্যমে এখানে এসেছি। ইমন নাজমুল হকের ফুফাতো ভাই। ইমন রাজশাহী কলেজে পড়তেন।

তবে এ বিষয়ে প্রক্টর অফিস থেকে প্রাপ্ত ইমনের নাম্বারে কল করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে কল করা হলে তিনি সোহেল রানাকে চিনেন না বলে জানিয়েছেন।

Reneta

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘বি’ ইউনিটের পরীক্ষার সময় সন্দেহের ভিত্তিতে সোহেলের বাবা-মায়ের নাম জানতে চায় হল পরিদর্শক। এছাড়া, সার্টিফিকেট অনুযায়ী তার পরিচয় সঠিকভাবে দিতে পারেনি সে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পরীক্ষায় প্রক্সির কথা স্বীকার করেন। তাকে এখন আমাদের আসামী সেলে রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে জানিয়েছি। বিকেল সাড়ে ৫ টার দিকে মোবাইল কোর্ট বসবে। কোর্টের রায়ই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিস্নাতক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্পেনে খরা, নতুন ঠিকানা খুঁজছে ফ্ল্যামিঙ্গো পাখিরা

পরবর্তী

সুষ্ঠু নির্বাচনে ইসির পাশাপাশি রাজনৈতিক দলকেও এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

পরবর্তী
রাষ্ট্রপতির সাথে বৈঠকে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু নির্বাচনে ইসির পাশাপাশি রাজনৈতিক দলকেও এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

কফিনে রাখা দাফনের জন্য প্রস্তুত লাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষকৃত্যের সময় কফিন থেকে জীবিত উদ্ধার হওয়া বৃদ্ধা মারা গেছেন

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT