আন্তর্জাতিক

‘আপনি আমার রাজা না’, চার্লসের উদ্দেশে অস্ট্রেলিয়ান নারী সিনেটর

অস্ট্রেলিয়ান নারী সিনেটর চার্লসের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান নারী সিনেটর চার্লসের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন, অন্যদিকে একজন বৃদ্ধ ব্যক্তি ভাবুকভাবে দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অস্ট্রেলিয়াসহ সাবেক ব্রিটিশ উপনিবেশ বা কমনওয়েলথভুক্ত আরও ১৪টি দেশের রাজা তৃতীয় চার্লস। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে দ্বিতীয় দিন দেশটির সংসদ ভবনে ভাষণ দেন রাজা চার্লস। তার ভাষণ শেষ হবার পরপরই দেশটির একজন স্বতন্ত্র সিনেটর রাজা চার্লসকে চিৎকার করে বলে ওঠেন, ‘আপনি আমার রাজা না।’

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, লিডিয়া থর্প নামের ওই নারী সিনেটর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার এই অনুষ্ঠানে প্রায় এক মিনিট ধরে চিৎকার করতে থাকনে। এরপর নিরাপত্তার কর্মীরা তাকে দূরে সরিয়ে নিয়ে যায়।

রাজা চার্লস যখন তার ভাষণ শেষ করে মঞ্চে বসা রানী ক্যামিলার কাছে যান ঠিক তখনই লিডিয়া থর্প সমাবেশের পেছন থেকে চিৎকার করতে করতে সামনে এগিয়ে আসেন। তিনি চিৎকার করে বলছিলেন, এটি আপনার দেশ নয়, আপনি আমার রাজা নন।

অনুষ্ঠানটি তখন কোনো কারণ ঘোষণা করা ছাড়াই সমাপ্ত করা হয় এবং রাজকীয় দম্পতি তাদের অভ্যর্থনা জানাতে ভবনের বাইরে অপেক্ষা করা জনসাধারণের সঙ্গে দেখা করতে চলে যান। এদিন সকাল থেকেই ক্যানবেরার পার্লামেন্ট হাউসের বাইরে অস্ট্রেলিয়ার পতাকা নেড়ে মানুষ রাজা-রানীকে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছিল। সংসদ ভবনের সামনের লনে স্বল্প সংখ্যক ভিন্নমতাবলম্বীও জড়ো হয়েছিল।

আদিবাসী অস্ট্রেলিয়ান লিডিয়া থর্প ভিক্টোরিয়া থেকে নির্বাচিত একজন সিনেটর। তিনি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সরকার এবং এর আদিবাসীদের মধ্যে একটি চুক্তির পক্ষে কথা বলে আসছেন। অস্ট্রেলিয়া হল একমাত্র সাবেক ব্রিটিশ উপনিবেশ যেখানে অনেক আদিবাসী ও টরেস স্ট্রেইট দ্বীপবাসীরা তাদের সার্বভৌমত্ব বা জমি রাজার হাতে তুলে দেয়নি।

বিষয়:চার্লস রাজা সিনেটর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…