চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের ২ উইকেট, জিতেছে ওয়ারিয়র্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১২ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
চ্যাম্পিয়নশিপ ক্রিকেট ম্যাচে ওয়ারিয়র্স দলের খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইএল টি-টুয়েন্টিতে ভালো বোলিং করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে বল হাতে শারজাহ ওয়ারিয়র্সকে ভালো সূচনা এনে দেন। প্রথম ৩ ওভারে ১৬ রানে ২ উইকেট নিলেও নিজের শেষ ওভারে ছন্দ হারান টাইগার তারকা। লো স্কোরিং ম্যাচে ৪ উইকেটের জয় তুলেছে ওয়ারিয়র্স।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় শারজাহ। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে আবুধাবি নাইট রাইডার্স। জবাব দিতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তাসকিন আহমেদের।

আগে বল করতে নেমে শুরুর ওভারে উইকেট এনে দেন তাসকিন। পরের ওভারে আরও এক উইকেট তুলে নেন ডানহাতি পেসার। শেষ ওভারে বল করতে এসে চার ছক্কা হজম করে ২৫ রান দিয়েছেন। ৪ ওভারে ৪১ রান খরচায় নেন ২ উইকেট।

Banglabid

ব্যাটিং বিপর্যয়ে পড়লেও নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৩৪ রান তোলে নাইট রাইডার্স। সর্বোচ্চ ৪৪ রান আসে শেরফান রাদারফোর্ডের ব্যাট থেকে। ২৪ রান করেন উন্মুক্ত চাঁদ। এছাড়া শেষদিকে ১৮ রান করেন আন্দ্রে রাসেল ও ১৪ রান করেন জেসন হোল্ডার।

শারজাহর হয়ে ইংল্যান্ড স্পিনার আদিল রশিদ সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। তাসকিনের সাথে ওয়াসিম আকরাম নেন ২টি করে উইকেট। এক উইকেট পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

ব্যাটে নেমে শুরু থেকে বিপর্যয়ে পড়ে খেই হারায় ওয়ারিয়র্স। পরে জেমস রিউয়ের অপরাজিত ৪২, টম খেলোর ক্যাডমোরের ৩০ ও সিকান্দার রাজার ২৮ রানে জয়ের বন্দরে পৌঁছায় ওয়ারিয়র্স। নাইট রাইডার্সের অজয় কুমার ও জেসন হোল্ডার ২টি করে উইকেট নিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ারিয়সতাসকিননাইট রাইডার্সরাজারিউলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT