চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের ৮০ রানে গুটিয়ে ৫ উইকেটে জয় জিম্বাবুয়ের

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ ১-১ সমতায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
৫ উইকেটে জিতে ১-১ সমতায় সিরিজ বাঁচিয়ে রাখল জিম্বাবুয়ে।

৫ উইকেটে জিতে ১-১ সমতায় সিরিজ বাঁচিয়ে রাখল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে জিতেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ধস দেখেছে চারিথ আশালাঙ্কার দল। রোডেশিয়ান বোলারদের তোপে ৮০ রানে গুটিয়ে যায় সফরকারী দল। ৫ উইকেটে জিতে ১-১ সমতায় সিরিজ বাঁচিয়ে রাখল জিম্বাবুয়ে।

হারারেতে টসে হেরে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কা। ১৭.৪ ওভারে থামে লঙ্কানদের ইনিংসি। রানতাড়ায় নেমে লক্ষ্যে পৌঁছাতে জিম্বাবুয়ের লেগেছিল ১৪.২ ওভার।

আগে ব্যাটে নামা লঙ্কানদের কেবল তিন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছান। কামিল মিশারা ২০ বলে ২০ রান, আশালাঙ্কা ২৩ বলে ১৮ এবং দাসুন শানাকা ২১ বলে ১৫ রান করেন। বাকিদের কেউ ৮ রানের বেশি করতে পারননি। পাথুম নিশাঙ্কা ৮ বলে ৮ রান করেন।

বল হাতে দারুণ করেছেন সিকান্দার রাজা। ৪ ওভারে ১১ রান খরচায় ৩ উইকেট নেন। ২.৪ ওভারে ১৫ রান খরচায় ব্রেড ইভান্সও নেন ৩ উইকেট। ব্লেসিং মুজারাবানি ২ উইকেট নেন।

জবাবে নেমে জিম্বাবুয়েও চাপে পড়েছিল। ২৭ রানে ৩ উইকেট হারায় দলটি। চতুর্থ উইকেট জুটিতে ২৬ রান যোগ করেন ব্রায়ান বেনেট ও রায়ান বার্ল। ২৩ বলে ১৯ রান করে ব্রায়ান ফিরলে জুটি ভাঙে। ৬১ রানে অষ্টম উইকেট হারায় স্বাগতিকরা। টনি মুনিয়োঙ্গা ফেরেন ৩ রান করে। পরে তাশিঙ্গা মুসেকিয়াকে নিয়ে জয় নিশ্চিত করেন বার্ল। মুসেকিয়া ১৪ বলে ২১ রান এবং বার্ল ২২ বলে ২০ রান করেন। এছাড়া মারুমানি ১২ বলে ১৭ রান করেন।

লঙ্কানদের মধ্যে দুশমন্থ চামিরা ১৯ রানে ৩ উইকেট নেন। বিনুরা ফের্নান্দো ও মাহেশ থিকসানা নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েরাজালিড স্পোর্টসশ্রীলঙ্কাহারারে
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT