জনপদ

সাভারে ছুরিকাঘাতে তরুণী নিহত

সাভারে তরুণী হত্যার ঘটনায় আহতের হাত ও পা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারে ছুরিকাঘাতে তরুণী নিহতের ঘটনায় আহতের হাত ও পা দৃশ্যমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাভারে ছুরিকাঘাতে ১৮ বছর বয়সী এক অজ্ঞাত তরুণীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে পৌর এলাকার শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত  তরুণীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই উপ-পরিদর্শক পাভেল মোল্ল্যা বলেন, অজ্ঞাত ওই তরুণীকে কারা হত্যা করেছে বিষয়টি তদন্ত করে আসামী শনাক্তের চেষ্টা চলছে। তরুণীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।

অপরদিকে, আশুলিয়ার নিশ্চিতপুর ও ধামরাই থেকে আরও দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মৃত্যুর বিষয়ে তদন্ত করছে পুলিশ।

এর আগে গত দুই দিনে সাভার ও আশুলিয়ায় আটজনকে ছুরিকাঘাতে ও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। তাদের মধ্যে গতকাল সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষক মারা যান। আর বাকিরা হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।

বিষয়:সাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…