জনপদ

কলেজছাত্রীকে অপহরণের সময় যুবক আটক

কলেজছাত্রীকে অপহরণের সময় যুবক আটক

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে প্রাই‌ভেট পড়‌তে যাওয়ার সময় কলেজ ছাত্রীকে অপহর‌ণের সময়য় এক যুবককে আটক ক‌রে পু‌লিশে সোপর্দ ক‌রে‌ছে স্থানীয়রা। আটক যুবক মহির উদ্দিন ভুঞাপুর পৌরসভার ছা‌ব্বিশা গ্রামের হরমুজ আলীর ছেলে। ত‌বে অপহর‌ণের মূল‌হোতা রায়হানসহ তার বা‌কি সহ‌যো‌গিরা পা‌লিয়ে গে‌ছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে বিরামদী রেলক্রসিং এলাকায় ওই ক‌লেজ ছাত্রীকে অপহরণের জন্য জোরপূর্বক একটি মাইক্রোবাসে উঠানো হয়। এসময় ওই ছাত্রী ও তার সহপাঠিদের চিৎকারে স্থানীয়রা এগি‌য়ে গে‌লে অপহরণকারীরা পা‌লি‌য়ে গে‌লেও ম‌হির উ‌দ্দিনকে আটক ক‌রা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পৌরসভার বিরামদী রেলক্রসিং এলাকায় মাইক্রোবাস নিয়ে একদল বখাটে যুবক ক‌লেজ ছাত্রীকে অপহর‌ণের জন‌্য ওঁৎ পেতে থা‌কে। প‌রে ওই কলেজছাত্রী বা‌ড়ি থে‌কে প্রাইভেট পড়‌তে যা‌ওয়ার সময় বখাটেরা তাকে গতিরোধ করে অপহরণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রী চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার ক‌রে। এ সময় মহিউদ্দিন নামে এক সহযোগীকে আটক কর‌তে পার‌লেও বা‌কিরা পা‌লি‌য়ে যায়। প‌রে অপহরণকারী ম‌হিউ‌দ্দিন‌কে পু‌লি‌শে সোপর্দ ক‌রে স্থানীয়রা।

এই ঘটনা ধামাচাপা দি‌তে প্রভাবশালী একটি মহল ক‌লেজ ছাত্রী‌র প‌রিবার‌কে চাপ সৃষ্টি করছে বলে অ‌ভি‌যোগ পাওয়ার কথা জানিয়েছে মেয়েটির সহপাঠিরা ও কলেজের একাধিক শিক্ষক।

ক‌লেজ ছাত্রীর বাবা জানান, রায়হান এর আ‌গেও মে‌য়ে‌কে বি‌ভিন্ন সময় উ‌ত্যক্ত কর‌ত। সক‌া‌লে মে‌য়ে প্রাই‌ভেট পড়‌তে যাওয়ার সময় অপহর‌ণের চেষ্টা ক‌রে রায়হান। স্থানীয়রা আমার মে‌য়ে‌কে উদ্ধার ক‌রে‌ছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তদন্ত লুৎফর রহমান জানান, অপহর‌ণ করার সময় স্থানীয়রা এক যুবক‌কে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অভিযোগ না পাওয়ার কথা জানান তিনি। অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

বিষয়:টাঙ্গাইল ভুঞাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…