চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লামিন ইয়ামাল আর ‘বাচ্চা’ নেই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১২, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমের চতুর্থ এল ক্ল্যাসিকো জিতে ইতিহাস গড়েছে বার্সেলোনা। চলতি মৌসুমে হওয়া চার এল ক্ল্যাসিকোর দুটির মাধ্যমে শিরোপা জিতেছে তারা, সবশেষ জয়টির মাধ্যমে লা লিগা শিরোপা প্রায় ছুঁয়েই ফেলেছে কাতালুনিয়ানরা। ম্যাচে এক গোল পেয়েছেন কৈশোর না পেরোনো লামিন ইয়ামাল। বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের চোখে, তরুণ উইঙ্গার আর বাচ্চা নেই।

এল ক্ল্যাসিকোয় শুরুর ১৫ মিনিটে রিয়ালের কাইলিয়ান এমবাপে করেন দুই গোল। পরের আধাঘণ্টায় বার্সা করে ৪ গোল, যার দুটি আসে রাফিনহার থেকে। একটি করে গোল করেন এরিক গার্সিয়া ও লামিন ইয়ামাল। এমবাপের হ্যাটট্রিকের ম্যাচে ৭ গোলের রোমাঞ্চের মহারণে ৪-৩ ব্যবধানে শেষ হাসি হেসেছে বার্সা।

মৌসুমের চতুর্থ এল ক্ল্যাসিকো জয়ের পর ন্যু ক্যাম্পে কোচ ফ্লিক বলেছেন, ‘ইয়ামাল এখন আর বাচ্চা নয়। সে ভালো করছে। তার আত্মবিশ্বাস আছে, সে কিছু করতে পারে সেই বিশ্বাস নিজের উপর আছে তার। তাছাড়া যথেষ্ট বুদ্ধিমানও।’

‘তার গোলের মাধ্যমে আমাদের ম্যাচে ফিরিয়েছে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ১৭ বছরের কারও মধ্যে এমন উচ্চগুণ আছে। তার থেকে আমরা এমনই আশা করছিলাম।’

লা লিগার শিরোপা জিততে বার্সেলোনার আর মাত্র দুই পয়েন্ট দরকার। বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জিতলে বা মায়োর্কার বিপক্ষে রিয়াল পয়েন্ট হারালেই শিরোপা বার্সার হবে।

এখনই শিরোপা জিতে গেছেন কিনা প্রশ্নে ফ্লিক বলেছেন, ‘না, এটা ফুটবল। আপনি জানেন না কী হতে পারে। কিন্তু আমরা ভালো অবস্থানে আছি। আমাদের আরও দুই পয়েন্ট দরকার। যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা করতে চাইছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালএল ক্ল্যাসিকোএসপানিওলবার্সামায়োর্কারিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হলেন ইলন মাস্ক

জুন ১৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের ম্যাচে গ্যালারিতে তারার হাট, কে ছিলেন না মাঠে

জুন ১৩, ২০২৬

৪০ বছর পর ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি ৮৬ ব্যাচের পুনর্মিলনী

জুন ১৩, ২০২৬

মে মাসে সড়ক, রেল ও নৌপথে প্রাণ গেছে ৬৭১ জনের

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের আসামে বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT