চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়ামালকে নিয়ে বর্ণবাদী মন্তব্য, সাক্ষাৎকার বয়কট বার্সা-পিএসজির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়ের ছবি, বার্সেলোনা জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের পর স্প্যানিশ সম্প্রচারকারী টিভি নেটওয়ার্ক মুভিস্টারের সাক্ষাৎকার বয়কট করেছে বার্সা-পিএসজি। এক অনুষ্ঠানে একজন বিশ্লেষক বার্সা ফরোয়ার্ড লামিন ইয়ামালকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় দুদল এমন সিদ্ধান্ত নেয়।

অ্যাটলেটিকো মাদ্রিদে ডিয়েগো সিমিওনের সাবেক সহকারী ব্যবস্থাপক মনো বার্গোস বিতর্কিত মন্তব্যটি করেন। বর্ণবাদী মন্তব্যের শিকার ইয়ামাল স্পেন জাতীয় দলের হয়ে খেললেও তার বাবা মরক্কো ও মা গিনির নাগরিক।

১৬ বর্ষী ইয়ামালের পারফরম্যান্সের বিশ্লেষণে একপর্যায়ে বার্গোস বলেন, ‘ফুটবল যদি তাকে দিয়ে না হয়, তাহলে সে একজন ট্রাফিক সংকেতকারী হিসেবে কাজ করতে পারে। যারা নিরীহ চালকদের কাছ থেকে অবৈধ পন্থায় অর্থ নেয়ার জন্য তাদের ট্রাফিক সংকেতে আটকায়।’ ইঙ্গিতপূর্ণ এই মন্তব্যটি করা হয়। যা ছিল বর্ণবাদী এবং শ্রেণি-বৈষম্যমূলক।

Banglabid

বার্গোসের এমন কাণ্ডের পর বার্সা ও পিএসজির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়, তাদের কোনো খেলোয়াড়-কোচ মুভিস্টারকে সাক্ষাৎকার দেবেন না। বিষয়টি নিশ্চিত করে সম্প্রচারকারী টিভি নেটওয়ার্কটির প্রতিবেদক রিকার্ডো সিয়েরা বলেন, ‘উয়েফা, পিএসজি এবং বার্সা আমাদের জানিয়ে দিয়েছে, তারা আমাদের সাথে কথা বলবে না। কারণ তারা খেলার আগে স্টুডিওতে করা একটি মন্তব্যে ক্ষুব্ধ। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয়া হবে না। তাই আমি এখান থেকে ক্ষমাপ্রার্থী, আমাদের স্টুডিওতে ফিরে যাওয়া উচিৎ।’

পরে অবশ্য বার্গোস ক্ষমা চেয়ে বলেন, ‘এটা কাউকে আঘাত করার উদ্দেশ্য ছাড়াই একটি মন্তব্য ছিল। আমরা ফুটবল নিয়ে কথা বলি, অন্যকিছু নয়। যদি তিনি (ইয়ামাল) বিরক্ত বোধ করেন, তবে আমি দুঃখিত এবং প্রকাশ্যে ক্ষমা চাইছি। বর্ণবাদী মন্তব্যের উদ্দেশ্য ছিল না। মাঝে মাঝে হাস্যরস আপনাকে সমস্যায় ফেলে দেয়। এই সময়ে আপনাকে সবকিছুর সাথে মানিয়ে নিতে হবে এবং আমরা সেটাই করছি।’

মুভিস্টার বিবৃতিতে ক্ষমা চেয়ে বলেছে, ‘আমরা যেকোনো ধরনের বৈষম্যের নিন্দা জানাই এবং প্ল্যাটফর্মের সাথে যুক্ত কোনো কর্মচারী বা সহযোগীকে এধরনের মন্তব্যের অনুমতি দেয়া হবে না। এ ঘটনাগুলোর যাতে আর পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিতের জন্য যথাযথ ব্যবস্থা নেবে।’

Reneta

ইয়ামাল ১৬ বছর ২৭২ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মাঠে নামেন। তিনি টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে কোয়ার্টারে খেলার কীর্তি গড়েছেন। ম্যাচের ৩৭ মিনিটে বার্সার হয়ে রাফিনহার গোলে তার ভূমিকা ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ামালপিএসজিবার্গোসবার্সামুভিস্টারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নোঙ্গর ছিড়ে দুর্ঘটনায় নিহত ৫

পরবর্তী

গাজায় হামলার মাঝে ইসরায়েলে শ্রমিক পাঠাচ্ছে ভারত

পরবর্তী
শ্রমিকরা লকারের মধ্যে কাজ করছে, নিরাপত্তা ও শ্রমিকের জীবন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় হামলার মাঝে ইসরায়েলে শ্রমিক পাঠাচ্ছে ভারত

প্রাইভেট কারে আগুন লাগার দৃশ্য, দমকলকর্মীরা আগুন নেভাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে প্রাইভেট কারে আগুন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্ট্রোকের চিকিৎসায় গিয়ে মূত্রথলিতে মিলল ৩.১ কেজির পাথর!

আগস্ট ১৮, ২০২৬
ফেনী জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকে ফোনে না পেয়ে ঢাকা থেকে ছুটে এল ছেলে, ঘরে মিলল মরদেহ

আগস্ট ১৮, ২০২৬

যে কারণে আল আমিনকে ১৫ ম্যাচ নিষেধাজ্ঞা দিল ফিফা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সারাদেশে সারের ডিলার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে ফিরল ইউরোপে যাওয়ার চেষ্টায় আটক ১৭৪ বাংলাদেশি

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT