আন্তর্জাতিক

টানা ৪ দিন ধরে রান্না করে ওয়ার্ল্ড রেকর্ড

বাংলাদেশের রান্না কর্মশালায় অংশগ্রহণকারী নারী কর্মী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রান্না শেখার জন্য নারী কর্মী একটি রান্না কর্মশালায় অংশগ্রহণ করছে, চ্যানেল আই অনলাইন. Channel i News – চ্যানেল আই নিউজ

একজন নাইজেরিয়ান রাঁধুনি সব থেকে বেশি সময় ধরে টানা রান্না করার জন্য ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড’ অর্জন করেছেন। তিনি ৯৩ ঘণ্টা ১১ মিনিট ধরে দাঁড়ানো অবস্থায় একটানা রান্না করেন।

এনডিটিভি জানিয়েছে, হিলদা বাচি নামের ২৬ বছর বয়সী এই নারী পূর্বের রেকর্ড ভাঙ্গার জন্য জিমে গিয়ে চার দিন ধরে দাঁড়িয়ে থাকার প্রশিক্ষণ নিয়েছিলেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এর একটি বিবৃতিতে বলা হয়, সমস্ত প্রমাণ পর্যালোচনার পরে, আমরা নিশ্চিত ভাবে বলতে পারি যে হিলদা বাসি এখন আনুষ্ঠানিকভাবে দীর্ঘতম সময় ধরে রান্না করার রেকর্ড অর্জন করেছেন৷

এই বিষয়ে হিলদা বলেন, আমি চাই নাইজেরিয়ান রেসিপিগুলো সারা বিশ্বে প্রচারিত হোক। আমি চাই আপনি যেকোন সুপারমার্কেটে গিয়ে যেন নাইজেরিয়ান জিনিসপত্র খুঁজে পেতে সক্ষম হন। তিনি এর আগে রাজ্যের গভর্নর, দেশটির ভাইস প্রেসিডেন্ট এবং নাইজেরিয়ান আফ্রোবিটস সঙ্গীত তারকা তিওয়া স্যাভেজসহ বেশ কয়েকজন তারকাদের খাবার পরিবেশন করেছেন।

এর আগে এই রেকর্ডটি ছিল একজন ভারতীয় রাঁধুনির দখলে। তিনি ২০১৯ সালে টানা ৮৭ ঘণ্টা ৪৫ মিনিট ধরে রান্না করেছিলেন।

বিষয়:গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নাইজেরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…