ফুটবল

স্কুটারে চেপে ফুটবল মাঠে ঢুকে পড়লেন দর্শক

স্কুটারে চেপে ফুটবল মাঠে ঢুকে পড়লেন দর্শক

পোল্যান্ড ফুটবলের তৃতীয় স্তরের লিগের ম্যাচে একটি মজার এবং দর্শকদের জন্য হতাশার ঘটনা ঘটেছে। ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ এক দর্শক ইলেকট্রিক স্কুটারে চড়ে হঠাৎই মাঠে ঢুকে পড়েন। নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে মাঠে ঢুকে পড়া ওই দর্শক আবার মাঠ থেকে বেরও হয়ে যেতে পেরেছেন। উত্তেজনাকর ম্যাচ হঠাৎ এমন করে বন্ধ হয়ে যাওয়ায় দর্শকেরা হতাশ হয়েছেন।

পোলিশ ক্লাব স্তালোভা ওলা এবং লেগিয়া ওয়াশ’র দ্বিতীয় দলের মধ্যকার পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচটি অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল। তখন এক সমর্থক নিজে থেকেই নাটকীয়তা থামিয়ে মাঠে নিরাপত্তা কর্মীদের চোখ এগিয়ে একটু চক্কর দেয়ার সিদ্ধান্ত নেন। ওইঅনুপ্রবেশকারীকে ধরার চেষ্টা করেন নিরাপত্তারক্ষায় নিয়োজিতরা। কিন্তু তিনি দ্রুত গতিতে ছুটতে থাকায়, খেলোয়াড়দের পাশ দিয়ে এঁকেবেঁকে যেতে থাকায় এবং ক্যামেরার আড়ালে ও সম্ভবত মাঠের বাইরে চলে যাওয়ার আগে প্রায় পুরো মাঠ একবার চক্কর দিয়ে ফেলান।

খেলোয়াড় ও রেফারিকে এই অনুপ্রবেশকারীর বিষয়ে সম্পূর্ণ নির্বিকার দেখাচ্ছিল; তিনি যেন সেখানে নেই, এমনভাবেই তারা খেলা চালিয়ে যান। অনুপ্রবেশকারী দৃশ্যের বাইরে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই খেলা আবার শুরু হয়। মনে যেন কিছুই ঘটেনি, এমনভাবে ফ্রি-কিক থেকে বল বক্সের ভেতরে ভাসিয়ে দেয়া হয়।

ঘটনার আরেকটি দিক থেকে তোলা দৃশ্যে দেখা যায়, কোনো নিরাপত্তাকর্মী তাড়া না করায় অভিযুক্ত ব্যক্তি মাঠের পেছনের দিক দিয়ে স্কুটার চালিয়ে বেরিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে, এই আনন্দ-চালক কোনো রকম ক্ষতি ছাড়াই তার স্টান্ট সেরে নিরাপদে বেরিয়ে গেছেন।

বিষয়:পোল্যান্ড ফুটবল লেগিয়া স্তালোভা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…