জনপদ

আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায়  পৌর শহরের জগথা এলাকার জয় বাংলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

​পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে গোলাম রব্বানীকে আটক করে। তার বিরুদ্ধে গত ১৫ আগস্ট কর্মসূচি পালন এবং নাশকতার চেষ্টাসংক্রান্ত মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

​ওসি আরও জানান, আগামী রোববার তাকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয়:আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার ​পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পীরগঞ্জৎ উপজেলা সহ-সভাপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…