চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসিতে পাঠানো হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:১২ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

১৫ জনের মূল দলের সঙ্গে বেশ কয়েকজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। কারা আছেন তালিকায় সেটি এখনই প্রকাশ করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে ১৫ জনের নাম বিশ্বকাপের আয়োজক ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) পাঠানো হয়েছে, সেটিই যে বহাল থাকবে তারও নিশ্চয়তা নেই। দলে চোটজর্জরতার কারণে এমন পরিস্থিতি। মঙ্গলবার বাংলাদেশ স্কোয়াড ই-মেইলের মাধ্যমে পৌঁছেছে দুবাইয়ের আইসিসি সদর দপ্তরে।

বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগেও দলে পরিবর্তন আনার সুযোগ থাকায় চোটজর্জর বাংলাদেশ অপেক্ষা করবে আরও কিছুদিন। ২৫ অথবা ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বাংলাদেশের বিশ্বকাপ দল। বিসিবি সূত্রে জানা গেছে এ তথ্য।

বিশ্বকাপের স্বাগতিক দেশ ভারত মঙ্গলবার দল ঘোষণা করেছে। কিছুক্ষণ পরই সাউথ আফ্রিকা তাদের বিশ্বকাপ দল প্রকাশ করে। বাংলাদেশও দল চূড়ান্ত করেছে। তবে তা ঘোষণার অযোগ্য! কেননা চোট সমস্যার বিষয়টি বড় করে সামনে চলে এসেছে।

লিটন দাস অসুস্থতা কাটিয়ে এশিয়া কাপের দলে যোগ দিয়েছেন গ্রুপপর্ব শেষে। ক্ল্যাসিক ব্যাটারের ফেরার স্বস্তির দিনে দুঃসংবাদ হয়ে এসেছে পেশীর চোটে ইনফর্ম ব্যাটার নাজমুল হোসেন শান্তর ছিটকে যাওয়া।

এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলতে পারলেও মোস্তাফিজুর রহমান শতভাগ ফিট নেন। বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল চোট থেকে ফেরার লড়াইয়ে আছেন। বিশ্বকাপ-পরিকল্পনায় থাকা ইবাদত হোসেনের হাঁটুতে সার্জারি হওয়ায় পেস আক্রমণ ঘিরে আরেকটু সময় নিয়ে ভাবতে হচ্ছে।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ চলাকালীন চূড়ান্ত হবে সব। ম্যাচ তিনটি হবে ২১, ২৩, ২৬ সেপ্টেম্বর।

Reneta

আইসিসির নিয়ম মেনে ২৭ সেপ্টেম্বরের মধ্যে ঘোষিত স্কোয়াডে বদল আনা যাবে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পরই তাই বিশ্বকাপের চূড়ান্ত দল দেবে বিসিবি।

সোমবার বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন বলেন, ‘লজিস্টিক কারণে এখন একটা দল দিতে হচ্ছে। কিন্তু মূল দল দিতে হবে ২৭ তারিখের মধ্যে। নিউজিল্যান্ড সিরিজও আমরা দেখব।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩বিশ্বকাপ দলবিসিবিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাময়িক বরখাস্তকৃতকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব: ইউএনওকে শোকজ

এপ্রিল ৩, ২০২৬

“ভালো পড়ালেখা করলেও জীবনে কখনো প্রথম হতে পারিনি, আজ হলাম”

এপ্রিল ৩, ২০২৬

শুরু হচ্ছে বিমান বাহিনীর বার্ষিক মহড়া

এপ্রিল ৩, ২০২৬

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

এপ্রিল ৩, ২০২৬

ফাইনালে গোলশূন্য সমতায় বাংলাদেশ-ভারত

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT